• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

ইমাম আলী খামেনির মৃত্যুর ৪০তম দিনে ঢাকায় বিক্ষোভ

অনলাইন ডেস্ক / / ২২ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে শহীদ ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের ৪০তম দিনে ঢাকার মিরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ইরানে আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত আজ শুক্রবার (১০ এপিল এ বিক্ষোভ মিছিল ‘ওয়ার্ল্ড মুসলিম মোহাজির রাইটস’-এর চেয়ারম্যান আবদুল ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন।

এ সময় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন সংগঠনটির নেতা মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হাসান প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্যে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেন, মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিজয়ী ইরানকে আমরা অভিবাদন জানাই। আজ ইমাম আলী খামেনির শাহাদাতের ৪০তম দিনে তাঁর শহীদি আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি-সহ ইরানের সকল শহীদের পবিত্র রক্ত ও আত্মত্যাগ আমাদের মুক্তির অনুপ্রেরণা।

তিনি আরও বলেন, ইরানে হামলা মানবতাবিরোধী অপরাধ। আগ্রাসী ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের রক্ষাকবচ হিসেবে কাজ করছে।

ফিলিস্তিনের মজলুম মুসলমানদের ওপর নির্যাতনের বিরুদ্ধে ইরান বলিষ্ঠ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, যারা বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের শিয়া-সুন্নিতে বিভক্ত করে, তারা মুসলমানদের শত্রু। তারা মানবতার দুশমন।

মিছিলটি কালসি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরপুর-১১ এলাকায় এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category