• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা, সদর দক্ষিণ, আদর্শ সদর ও লালমাই উপজেলার সীমানা নির্ধারণ সহ ময়নামতি উপজেলা গঠনের প্ৰস্তাব: মনিরুক হক চৌধুরী বাড়ি ফেরার পথে স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ! শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি বর্ণাঢ্য আয়োজনে স্বরূপকাঠিতে বসুন্ধরা শুভসংঘের বর্ষবরণ

বিদ্যুতের দাম সমন্বয়ে উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন

অনলাইন ডেস্ক / / ৩৭ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের ব্যয়ভার সামাল দিতে বিদ্যুতের দাম সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম পুনর্নির্ধারণের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি আমদানিতে ব্যয় বৃদ্ধি এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী। কমিটির সদস্য হিসেবে থাকছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী। এছাড়া নীতিগত ও প্রশাসনিক সহায়তার জন্য অর্থ বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবদের এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্থিরতা ও ডলারের বিনিময় হারের কারণে দেশে বিদ্যুৎ উৎপাদন খরচ আগের চেয়ে অনেক বেড়েছে। এই আর্থিক চাপ মোকাবিলায় বিদ্যুতের দাম কতটা এবং কীভাবে বাড়ানো প্রয়োজন, কমিটি তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবে। তাদের পর্যালোচনার ওপর ভিত্তি করেই পরবর্তী সময়ে মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত প্রস্তাব পেশ করা হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রয়োজনে কমিটি যেকোনো অতিরিক্ত সদস্যকে অন্তর্ভুক্ত করার ক্ষমতা রাখে। কমিটির কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দাপ্তরিক ও প্রশাসনিক সহায়তা প্রদান করবে বিদ্যুৎ বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category