• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ
রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা কুমিল্লা সিটি করপোরেশনের ড্রেন নির্মাণে অনিয়ম, পথচারীদের জন্য মরণ ফাঁদ দেবিদ্বারে মাদরাসার দেয়াল চাপায় শিক্ষার্থীর মৃত্যু বিশ্ব বাজারে কমলো জ্বালানি তেলের দাম “সাংবাদিকদের সুরক্ষা আইন ও “১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ”কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান বৈশাখী রঙে রঙিন দিনাজপুর সরকারি কলেজ, বসুন্ধরা শুভসংঘের বর্ণাঢ্য আয়োজন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের পছন্দমতো খেলনা কিনে দিলো বসুন্ধরা শুভসংঘ নাইক্ষ্যংছড়িতে গ্রামীণ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ এলজিইডি’র বিরুদ্ধে চুল টেনে লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা

বিশ্বকাপের জন্য আইসিসির রেকর্ড পারিশ্রমিক ঘোষণা

অনলাইন ডেস্ক / / ১৯ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

আর মাত্র ৬০ দিন পরই শুরু হবে বিশ্বকাপ। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি ধরা হয়েছে ৮,৭৬৪,৬১৫ মার্কিন ডলার (১০৭ কোটি ৮৮ লাখ টাকা), যা ২০২৪ সালের আসরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। 

২০২৪ সালে ১০ দলের টুর্নামেন্টে মোট প্রাইজমানি হিসেবে ৭,৯৫৮,০৭৭ ডলার (প্রায় ৯৭ কোটি ৯৬ লাখ টাকা) বিতরণ করা হয়েছিল। এবার প্রথমবারের মতো দলসংখ্যা বাড়িয়ে ১২টি করা হয়েছে।

বিশ্বকাপে প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ২,৩৪০,০০০ ডলার (২৮ কোটি ৮০ লাখ টাকা) ও রানার-আপ দল পাবে ১,১৭০,০০০ ডলার (১৪ কোটি ৪০ লাখ টাকা)। সেমিফাইনালে হারা দুই দল পাবে ৬৭৫,০০০ ডলার (প্রায় ৮ কোটি ৩১ লাখ টাকা) করে, আর গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দেয়া হবে ৩১,১৫৪ ডলার (৩৮ লাখ ৩৫ হাজার টাকা)। এছাড়া, অংশগ্রহণকারী প্রতিটি দল ন্যূনতম ২৪৭,৫০০ ডলার (৩ কোটি ৪৬ হাজার টাকারও বেশি) করে পাবে।

আইসিসির সিইও সংযোগ গুপ্ত বলেন, নারী ক্রিকেটের দ্রুত উন্নতি এবং এই প্রাইজমানি বৃদ্ধি বিশ্ব ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক ও বৈশ্বিক করতে আইসিসির প্রতিশ্রুতিরই প্রতিফলন।

তিনি আরও বলেন, ‘নারী ক্রিকেটের প্রসার দিন দিন বাড়ছে। বিনিয়োগ ও সুযোগ বৃদ্ধির মাধ্যমে নারী খেলোয়াড়দের প্রভাবও বিশ্বমঞ্চে আরও শক্তিশালী হচ্ছে। এই টুর্নামেন্ট শুধু দর্শকসংখ্যা ও সম্প্রচারের রেকর্ডই গড়বে না, বরং সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে।’

ট্রফি ট্যুর :

আইসিসি ট্রফি ট্যুর (ডিপি ওয়ার্ল্ডের সহযোগিতায়) আজ (১৩ এপ্রিল) থেকে শুরু হয়েছে। লন্ডন থেকে এই যাত্রা শুরু করে ফাইনালের ভেন্যু লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ট্রফি প্রদর্শন করা হয়।

এরপর ট্রফিটি ইউরোপের বিভিন্ন দেশে ঘুরবে, যে তালিকায় আছে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের নাম। এরপর মে মাসজুড়ে ইংল্যান্ডের বিভিন্ন হোস্ট শহরে ট্যুর চলবে। ভক্তরা @icctrophytour ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্রফি ট্যুরের আপডেট অনুসরণ করতে পারবেন।

আগামী ১২ জুন টুর্নামেন্ট শুরু হবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড নারী দল মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ম্যাচটি বার্মিংহ্যামের এজবাস্টনে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category