• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ

তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও রহমত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

হালিম, তিতাস প্রতিনিধি / / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

 

কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর রামগতি রামনিধি ইনস্টিটিউশনের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও রহমত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ এপ্রিল) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে মিলাদ মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক এডহক কমিটির সভাপতি ও তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ওসমান গণি ভূইয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রহমান চৌধুরী।

প্রধান অতিথি বক্তব্যকালে শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সবাই ভালোভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “তোমরা এই প্রতিষ্ঠানের মেধাবী সন্তান। আমি আশা করি, তোমরা সততার সঙ্গে পরীক্ষা দিয়ে বিগত বছরের তুলনায় ভালো ফলাফল করবে। তোমাদের সাফল্যে বিদ্যালয়ের সুনাম আরও বাড়বে।”

এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন সরকার, আব্দুস সালাম মাষ্টার, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ সাত্তার, মোহাম্মদ কবির আহমেদ মাষ্টার,অভিভাবকদের মধ্যে পল্লী চিকিৎসক মোহাম্মদ হুমায়ূন কবির ও সহকারি শিক্ষক সেলিম রেজা প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, মাছিমপুর বাজারের ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতেন সরকার রেনু মিয়া ভান্ডারী, মাছিমপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাসান বশির, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসাইন ভান্ডারী, মনসুর আলী মেম্বার, আব্দুল খালেক মেম্বার ও আল মামুন মুন্সি প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক ফারুক আহমেদ, নাসরীন আক্তার কনা, সালমা আক্তার, শাহিন সাকের, শাহ আলম, তোফাজ্জল হোসেন পাটোয়ারী, পরিতোষ সাহা, রুহুল আমিন ও শেখ ফরিদসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সার্বিক ত্বত্তাবধানে ছিলেন, সহকারি প্রধান শিক্ষক আবুল বাশার বকুল।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারি শিক্ষক শহিদুল বাশার। সবশেষে তাবারুক বিতরণের মাধ্যমে

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category