• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ
হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় চারটি অস্ত্র সহ গ্রেফতার ০১ লেবাননে যুদ্ধবিরতি: ইরান ও হিজবুল্লাহর সাফল্য বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার যুদ্ধবিরতির পর লেবাননকে পূর্ণ সমর্থনের আশ্বাস পর্তুগালের বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান হরমুজ প্রণালিতে অবরোধ আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র বন্দরটিলাস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান এবার ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠলো সোমালিয়া

২৬ রানে হারল বাংলাদেশ

অনলাইন ডেস্ক / / ১৩ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নিউজিল্যান্ড একাদশের ৯ জন খেলোয়াড়েরই ২০টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই। কাগজে-কলমে এই ‘আনকোরা’ দলের বিপক্ষে সিরিজ শুরুর আগে ফেবারিট ছিল বাংলাদেশই। কিন্তু মাঠের লড়াইয়ে চিত্রনাট্যটা হলো ভিন্ন। জয়ের নাগালে থেকেও শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবিয়েছেন টাইগার ব্যাটাররা। সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানের হার দিয়ে সফর শুরু করল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) টস হেরে আগে ব্যাটিং করতে নেমে কিউইরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে রান তাড়া করতে নেমে ২২১ রানেই থমকে যায় বাংলাদেশের ইনিংস। হাতে ৯ বল বাকি থাকতেই অলআউট হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

২৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে এক পর্যায়ে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতা এবং নিয়মিত বিরতিতে উইকেট পতনে ম্যাচে ফেরা আর সম্ভব হয়নি। বিশেষ করে সেট ব্যাটাররা ইনিংস বড় করতে না পারায় হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

এর আগে কিউইদের অল্প রানে আটকে রাখার সুযোগ থাকলেও শেষের দিকের বোলিং ও ফিল্ডিং মিসের খেসারত দিতে হয় সফরকারীদের। কিউইদের করা ২৪৭ রানই শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য পাহাড়সম হয়ে দাঁড়ায়। এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category