• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
সামাজিক ও মানবিক প্রতিস্থান “মানবতার অধিকার” চেয়ারম্যান মওদুদ আব্দুল্লাহ শুভ্র নারায়ণগঞ্জের বন্দরে এসএসসি পরীক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলায় আহত ৫ সিসিপিএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন নূরুল আমিন ইনসাফের জাগরণের গণ চা চক্র: ক্যাম্পাস সম্পর্কে মতামত গ্রহণ অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার রংপুরে সাংবাদিক নেতার সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে কাস্টম কমিশনারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ পুনরায় ওল্ড ঢাকা নাগরিক সমাজের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মনোনীত ফকির মতিয়ার রহমান সিভাসু’তে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্র ও আলোচনাসভা,ডিন’স অ্যাওয়ার্ড প্রদান ১ কেজি গাঁজা উদ্ধার কিশোরী মীম গ্রেফতার ভিক্টোরিয়া কলেজ এসএসসি-৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল হাসান

সাইলো মাঠে পতেঙ্গা ন্যাশনাল ক্লাবের ফুটবলে চ্যাম্পিয়ন বিজিএস ও রানার্স আপ- ফ্রেন্ডস ফর এভার দল

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি | / ৩৪ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

উত্তর পতেঙ্গাস্থ ৪০ নং ওয়ার্ডের সাইলো খাল পাড় মাঠ ন্যাশনাল ক্লাব আয়োজিত ৮ম মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুযোগ্য সন্তান , নবাগত বিসিবি এডহক কমিটির পরিচালক সদস্য ইসরাফিল খসরু।

উদ্বোধক অতিথি – নগর বিএনপির সিনিয়র আহ্বায়ক মোঃ মিয়া ভোলা, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবী হাজী মুজিবুল হক কোম্পানি , প্রধান বক্তা হিসেবে উপস্থিত নগর ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম তানভীর, বিশেষ ছিলেন ৪০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোঃ হারুন কোম্পানি, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দিন,পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সদস্য সচিব মোঃ মনজুর কাদের, যুগ্ম আহ্বায়ক মোঃ সালাউদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি , সাবেক কাউন্সিলর প্রার্থী মোঃ জসিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ কামাল উদ্দিন,সাবেক পতেঙ্গা থানা ছাত্রদল নেতা মোঃ ইমরান খান, ইসমাইল হোসেন , বিএনপি নেতা মোঃ নুর মোহাম্মদ
,নেছার আহমদ প্রমুখ।

পতেঙ্গা আরবান ফুটবল একাডেমির সার্বিক সহযোগিতায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভায় আরো উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক মোঃ মুন্না, দঃ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক হোসেন বাবলা,টুর্নামেন্ট পরিচালনা কমিটির রিংকু,ইফতু,রাজু, রানা ও মুজিব।

ফাইনাল খেলায় ট্রাইবেকারে বিজিএস ৫-৪ গোলে ফ্রেন্ডস ফর এভার কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পতেঙ্গা ধূমপাড়াস্থ‌ বিজিএস ফুটবল দল ট্রফি সহ নগদ ৩৫ হাজার টাকা, রানার্স আপ ফ্রেন্ডস ফর এভার দল ট্রফি সহ নগদ ২০ হাজার টাকা লাভ করেন।

এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আলাউদ্দিন, সেরা গোল কিপার মোঃ আনিস ,সেরা গোলদাতা ফটিক কে পুরস্কার প্রদান করা হয়েছে।

খেলা পরিচালনা করেছেন রেফারি মোঃ হারুন, সহকারী মোঃ রকিবু,রাজন। পুরো অনুষ্ঠানে চলতি ধারাবিবরণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া ধারাভাষ্যকার মোঃ মুরাদ ও লুৎফর রহমান আরমান।

এর আগে ২৩ এপ্রিল রাত সাড়ে ৯ টায় মনোঞ্জ ডিসপ্লে প্রদর্শনী উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন, বিএনপির নেতৃত্বে সব খেলাধুলা এখন থেকে মাঠে থাকবে, আঃ লীগের মতো খেলা হবে না, খেলাধুলা অবশ্যই মাঠে চলবে এবং তরুণ প্রজন্ম কে জাতীয় মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সব প্রচেষ্টা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category