• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

এসএসসির উত্তরপত্র পাঠানো নিয়ে বোর্ডের নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক/ / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

এসএসসি পরীক্ষার ওএমআর (OMR) শিট ও উত্তরপত্র বোর্ডে পাঠানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এখন থেকে প্রতিটি কেন্দ্রকে বাধ্যতামূলকভাবে নির্ধারিত ‘কমলা’ রঙের কাপড়ের প্যাকেট ব্যবহার করতে হবে।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে কেন্দ্র সচিবদের এই কঠোর নির্দেশনার কথা জানানো হয়। বোর্ড কর্তৃপক্ষ বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা-২০২৬-এর ওএমআর ও উত্তরপত্র ডাকযোগে পাঠানোর জন্য কমলা রঙের কাপড় ব্যবহারের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। তবে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু কেন্দ্র এই নিয়ম অমান্য করে সাদা কাপড়ে মোড়ানো প্যাকেটে উত্তরপত্র পাঠাচ্ছে। এর ফলে বোর্ডের প্রশাসনিক ও উত্তরপত্র ব্যবস্থাপনা কাজে জটিলতা সৃষ্টি হচ্ছে। এই শৃঙ্খলা বজায় রাখতেই রঙ নির্ধারণের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হলো।

সারাদেশে গত ২১ এপ্রিল থেকে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ পর্যন্ত চারটি বিষয়ের পরীক্ষা শেষ হয়েছে। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৫৩ হাজারের বেশি।

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ মে পর্যন্ত তত্ত্বীয় বা লিখিত পরীক্ষা চলবে। এরপর ৭ জুন থেকে শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category