• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে টায়ার ফেটে রাস্তা ছেড়ে খাদে পড়লো যাত্রীবাহী বাস কৃষকের পণ্য ডোর টু ডোর সরবরাহে প্রযুক্তিনির্ভর রূপান্তর শুরু সংসদে হঠাৎ অসুস্থ হাফেজ মুহা. রবিউল বাশার তলানিতে থাকা অর্থনীতিকে তুলে ধরতে বড় বিনিয়োগ নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সাগরিকায় মেঘ-বৃষ্টির দাপট, শুরু হতে দেরি দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা, গৃহশিক্ষকের ফাঁসির আদেশ ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানা লুট হওয়া এক রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার করেছেন র‍্যাব-১১

তলানিতে থাকা অর্থনীতিকে তুলে ধরতে বড় বিনিয়োগ নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক | / ২১ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তলানিতে থাকা অর্থনীতিকে তুলে ধরতে বড় বিনিয়োগ নিশ্চিত করতে হবে। এ কারণেই বড় বাজেট দিচ্ছে সরকার। আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে বাজেট নিয়ে এফবিসিসিআই আয়োজিত আলোচনা সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, মধ্যপ্রাচ্য ইস্যু আর বর্তমান বাস্তবতায় জ্বালানি খাতে বাড়তি ৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে। আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংককে বাংলাদেশ জানিয়েছে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছরের কুশন দরকার।

আমির খসরু বলেন, ধসে যাওয়া ব্যাংকিং খাত আর শেয়ার বাজার হাতে পেয়েছে বিএনপি সরকার। তবে পরিস্থিতির উন্নয়নে সকল ব্যবসায়িক বাধা দূর করতে কাজ চলছে। রপ্তানি বেগবান করতে গার্মেন্টসের মতো বাকি সম্ভাবনাময় খাতেও সুযোগ সুবিধা দেয়া হবে।

একই অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জ্বালানি সমস্যা, ব্যাংক ঋণের উচ্চহারসহ আগামী দিনের সব চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতিতে প্রাণ আনা জরুরি। কর জিডিপি অনুপাত বাড়ানো না গেলে দেশ আগাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category