• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

পদত্যাগ করলেন ৫ শিক্ষা ক্যাডার কর্মকর্তা

অনলাইন ডেস্ক/ / ৪০ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

৪৪তম বিসিএসে নতুন ক্যাডার প্রাপ্তিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৫ কর্মকর্তা পদত্যাগ করেছেন। অন্য ক্যাডারে যোগদানের লক্ষ্যে তাঁদের আবেদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় গত সোমবার (৪ মে) পৃথক দুটি প্রজ্ঞাপনে তাঁদের অব্যাহতি প্রদান করে।

একটি প্রজ্ঞাপনে নাটোরের গুরুদাসপুর বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের গণিতের প্রভাষক মো. আশরাফুল ইসলাম, কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের প্রভাষক (পদার্থবিজ্ঞান) মো. মহি উদ্দিন এবং চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের প্রভাষক (ইংরেজি) মো. আশরাফুল ইসলামকে অব্যাহতি দেয়ার কথা জানানো হয়েছে।

এরমধ্যে, মো. আশরাফুল ইসলাম ৪৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার পদে, মো. মহি উদ্দিন ৪৪তম বিসিএস (আনসার) ক্যাডারে সহকারী পরিচালক/জেলা এবং মো. আশরাফুল ইসলাম ৪৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার পদে নিয়োগ পেয়েছেন।

অপর প্রজ্ঞাপনে ফেনীর সরকারি কলেজের প্রভাষক (অর্থনীতি) আবদুল্লাহ আল লিমন ও সিলেটের সোনাগাজী বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক (অর্থনীতি) আপেলকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার কথা জানানো হয়েছে।

এরমধ্যে আবদুল্লাহ আল লিমন ৪৪তম বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও আপেলও একই ক্যাডারে নিয়োগ পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category