• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে লালমনিরহাটে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৬

অনলাইন ডেস্ক/ / ১৬ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে লালমনিরহাটের মিশন মোড়ে আজ শুক্রবার (০৮ মে)  অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৬। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পরিবেশ রক্ষায় তরুণদের অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। তারা হাতে ফেস্টুন, প্ল্যাকার্ড ও সচেতনতামূলক বার্তা নিয়ে জলবায়ু সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা তন্ময় আহমেদ নয়ন। আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক জলবায়ু কর্মী মো: নাঈম রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কাজল কুমার নীল, প্রচার সম্পাদক মাহাবুর রহমান, সহ -অর্থ সম্পাদক নাজমুল হাসান লিমন, সদর উপজেলা শাখার সভাপতি শামীম হাসান শাকিল ও সাংগঠনিক সম্পাদক মো: এনামুল হক। এছাড়াও লালমনিরহাট সরকারি কলেজ শাখা ও শেখ শফিউদ্দিন কমার্স কলেজ শাখার নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জন, পানি ও জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে জলবায়ু ইস্যুতে আরও দায়িত্বশীল করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কর্মসূচি শেষে পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category