• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

একই দিনে সারা বিশ্বে ঈদ পালন প্রসঙ্গে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

অনলাইন ডেস্ক/ / ৬৩ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব মুফতি আবদুল মালেক বলেছেন, সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালনের দাবি ধর্মীয় ও বৈজ্ঞানিক—উভয় দিক থেকেই ভিত্তিহীন।

আজ শনিবার (৯ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় সেমিনারে তিনি বলেন, ইসলামী শরিয়তে চন্দ্রমাস শুরুর ভিত্তি হলো চাঁদ দেখা বা নির্ভরযোগ্য সাক্ষ্য। অন্যথায় মাস ৩০ দিন পূর্ণ করতে হয়।

তিনি উল্লেখ করেন, এই পদ্ধতি বাদ দিয়ে অমাবস্যা বা জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পূর্বনির্ধারিত ক্যালেন্ডার অনুসরণ করা শরিয়তের বিধানে হস্তক্ষেপের শামিল।

মুফতি আবদুল মালেক বলেন, ঈদ মুসলমানদের জন্য শুধুমাত্র আনন্দ-উৎসব নয়; এটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই একে বৈশ্বিকভাবে একদিনে পালনের ধারণা শরিয়াহসম্মত নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রোজা ও ঈদ পালিত হয়ে আসছে, যা দেশের অধিকাংশ আলেমের সমর্থিত। এই ধারা পরিবর্তন করলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

সেমিনারে সভাপতিত্ব করেন মুফতি মাহমুদুল হাসান। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আলেম ও ইসলামি গবেষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category