• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

ওমানে গাড়ির ভেতর মৃত্যুর কোলে ঢলে পড়েন চট্টগ্রামের আপন চার ভাই, নেপথ্যে কী

অনলাইন ডেস্ক/ / ৬৩ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ওমানে পার্ক করা একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে রয়্যাল ওমান পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, গাড়ির এক্সজস্ট থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

টাইমস অব ওমানের বরাতে জানা যায়, বুধবার রাতে দক্ষিণ আল বাতিনা গভর্নরেটের আল-মাসনা এলাকায় একটি ক্লিনিকের সামনে পার্ক করা গাড়ির ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। গাড়িটি চলমান অবস্থায় ছিল বলে জানা গেছে।

নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দাররাজা পাড়ার প্রয়াত মোহাম্মদ হাসানের চার ছেলে—রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, মো. সিরাজ ও মো. শহিদ। তারা দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, চার ভাইয়ের মধ্যে দুজন অবিবাহিত ছিলেন এবং ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। কেনাকাটার উদ্দেশ্যে তারা একসঙ্গে বের হয়েছিলেন। পরে ফেরার পথে গাড়ির ভেতরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় প্রবাসীদের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় তারা বারকা এলাকা থেকে মুলাদাহর দিকে রওনা দেন। রাতের দিকে একজন আত্মীয়কে ভয়েস মেসেজ পাঠিয়ে তারা অসুস্থতার কথা জানান এবং গাড়ি থেকে বের হওয়ার অবস্থায় না থাকার বিষয়টি উল্লেখ করেন।

ঘটনার পর স্থানীয়রা গাড়ির ভেতর চারজনকে অচেতন অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইন ওমানের তথ্য অনুযায়ী, নিহতদের বয়স ছিল ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। এ ঘটনায় কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার ঝুঁকি নিয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে ওমান পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category