• শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সাদা কাপড়ে দাগ লাগলে খবর আছে কিন্তু: রংপুরে শফিকুর রহমান আবাহনীকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস হরমুজ প্রণালি দ্রুত খোলার আহ্বান চীনের বারমুডা ট্রায়াঙ্গেলের অমীমাংসিত ধাঁধার ‘রহস্য’ উন্মোচিত! নারায়ণগঞ্জের ‌‘ডোনাল্ড ট্রাম্প’ এখন আন্তর্জাতিক গণমাধ্যমে, দেখতে আসছেন মার্কিন প্রতিনিধি ফতুল্লায় নিজ অফিসে ডিশ ব্যবসায়ী নাছিরকে ছুরি*কা/ঘা/তে হ/ত্যা ‘ভারতের একতরফা অভিন্ন নদীর পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক’ ভারতের ঐতিহাসিক কামাল মওলা মসজিদকে সরস্বতীর মন্দির ঘোষণা হরমুজে নিরাপত্তার ‘রক্ষক’ হিসেবে দায়িত্ব পালন করবে ইরান: আরাগচি তাইওয়ান দখলে নেওয়ার চেষ্টা করলে ভয়াবহ ভুল করবে চীন: রুবিও

‘ভারতের একতরফা অভিন্ন নদীর পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক’

অনলাইন ডেস্ক/ / ১৬ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক আইন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারতের একতরফাভাবে অভিন্ন নদীর পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।

শুক্রবার (১৫ মে) ‘ফারাক্কা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। ভারতের গঙ্গার পানি একতরফাভাবে প্রত্যাহারের প্রতিবাদে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধ অভিমুখে ঐতিহাসিক লংমার্চের দিনটি ফারাক্কা দিবস হিসেবে উদযাপন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এক ডাকে সারা দেশ থেকে লাখো মানুষ গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চে অংশ নিয়েছিল। ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে ওই লংমার্চ আজও জনগণকে অনুপ্রাণিত করে।

ভারতের পানি প্রত্যাহারের সংকট নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ভারত ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার শুরু করায় বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পরিবেশগত ভারসাম্যহীনতা, পানির সংকট ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব দেখা দিয়েছে। বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে ভারত একের পর এক বাঁধ নির্মাণ করায় বিভিন্ন অঞ্চলে মরুকরণের আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ ধীরে ধীরে ঊষর ভূমিতে পরিণত হওয়ার আলামতও ফুটে উঠছে।

তিনি অভিযোগ করেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামত উপেক্ষা করে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়েছিল। পরবর্তীতে সেটি স্থায়ী রূপ নিয়ে দেশের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category