• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
নদীভাঙন রোধে দ্রুত কার্যক্রম শুরুর আশ্বাস প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গাজায় গণ-রান্নাঘরে ইসরায়েলি ড্রোন হামলা, শিশুসহ নিহত ৩ বাংলাদেশিদের বড় সুখবর দিলো আরব আমিরাত ‘সাম্রাজ্যবাদীদের’ হামলার মধ্যে ৩ নবজাতককে বাঁচানোর হৃদয়স্পর্শী বর্ণনা ইরানি নার্সের ভূমি মালিকদের জন্য সরকারের জরুরি নির্দেশনা হরমুজে নতুন নিয়মে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ ‘ফের ইরানে আগ্রাসন হলে যুক্তরাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ’ এভাবে চলতে থাকলে সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে না: হাসনাত মুমিনুলের আউটে শেষ দ্বিতীয় দিন, ১৫৬ রানে এগিয়ে বাংলাদেশ হার্ভার্ডে বাংলাদেশী তরুণ গবেষক তুহিনের লেখা প্রকাশ

রাজধানীর মুগদায় মাথাবিহীন লাশের সাত টুকরো উদ্ধার

অনলাইন ডেস্ক/ / ২৩ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে মাথাবিহীন অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (১৭ মে) বিকেলে মান্ডা আবদুল গনি রোডের শাহনাজ ভিলার সামনের একটি বেজমেন্টের নিচ থেকে মরদেহের সাতটি খণ্ডিত অংশ পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান এ তথ্য জানান।

পুলিশ বলছে, লাশের টুকরোগুলো পলিথিনে মোড়ানো ছিল। স্থানীয় লোকজন দুর্গন্ধ থেকে বিষয়টি টের পান। পরে তারা পুলিশে খবর দেন।

এ বিষয়ে এসআই আবু রায়হান বলেন, ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই ব্যক্তিকে হত্যা করে হাত-পাসহ শরীরের খণ্ডিত টুকরোগুলো সেখানে ফেলে গেছে।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহের খণ্ডিত অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category