• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

দীর্ঘ বিরতির পর আবারও গান লিখলেন মারজুক রাসেল

অনলাইন ডেস্ক | / ৬৫ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

দীর্ঘ বিরতির পর আবারও গীতিকার হিসেবে ফিরলেন অভিনেতা, লেখক ও নির্মাতা মারজুক রাসেল। প্রায় সাত বছর পর তিনি লিখেছেন নতুন একটি গান, যা প্রকাশিত হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্বে।

একসময় নিয়মিত গান লিখতেন মারজুক রাসেল। তার লেখা গান কণ্ঠে তুলেছেন জেমস, আইয়ুব বাচ্চু, আসিফ আকবর ও হাবীব ওয়াহিদের মতো জনপ্রিয় শিল্পীরা। তবে গত কয়েক বছরে গানের জগতে তার উপস্থিতি ছিল বেশ সীমিত।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার ১২-তে যুক্ত হয়েছে বিশেষ একটি গান, যার নাম ‘ব্যাচেলর গীতি’।

মারজুক রাসেলের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জোহান আলমগীর এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির।
ধারাবাহিকটির এক্সিকিউটিভ প্রডিউসার তৌহিদ তালুকদার জানান, ২০১৯ সালের পর এটিই মারজুক রাসেলের লেখা প্রথম পূর্ণাঙ্গ গান। তার কথায়, লেখালেখির সঙ্গে যুক্ত থাকলেও এই সময়ের মধ্যে তিনি আর কোনো পূর্ণাঙ্গ গান লেখেননি।

তিনি আরো জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শুরু হওয়ার পর থেকেই নির্মাতা কাজল আরেফিন অমি চেয়েছিলেন, মারজুক রাসেল অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও যুক্ত হোন।

সেই ভাবনা থেকেই ‘ব্যাচেলর গীতি’র জন্ম। গানটির বিষয়বস্তুও আবর্তিত হয়েছে ব্যাচেলর গ্যাংয়ের জীবন ও তাদের মজার অভিজ্ঞতাকে কেন্দ্র করে।

চ্যাপ্টার ১২-তে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, মালু দেওয়ান, শামীমা নাজনীন, রনি, ইশতিয়াক রোমেল, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, কিটো ভাই, স্পর্শিয়া, জায়েফসহ আরো অনেকে।

বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি চ্যানেল আই এবং বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে। এবারের সিজনটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন নির্মাতা কাজল আরেফিন অমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category