• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

‘এখন দেখার বিষয় শিল্প-সংস্কৃতি রক্ষায় কে কতটা এগিয়ে আসে’

অনলাইন ডেস্ক | / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান। পোস্টের শুরুতেই নিজের স্বভাবের কথা উল্লেখ করে পিয়া লেখেন, ‘যেখানে যখন যা বলা উচিত না, আমি প্রায়ই সেটাই বলে ফেলি। আর সেই কারণেই অনেক ঝামেলাতেও পড়তে হয়।’

এরপর তিনি ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে দেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার প্রশ্ন উত্থাপন করেন।

পিয়া লেখেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস বন্ধ হয়ে গেল। যারা জুলাইয়ে মাঠে-ঘাটে নেমে দেশ উদ্ধার করতে চলে এসেছিলেন, বিশেষ করে কিছু মিডিয়াকর্মী এবং সেসব মানুষ, যারা সময় ও পরিস্থিতি অনুযায়ী একেকবার একেক পক্ষের অবস্থান নেন, তারা কি এখন এগিয়ে এসে নিজেদের সিনেমা, নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করতে পারবেন?’

একই পোস্টে তিনি আরো বলেন, ‘দেশ উদ্ধার করার কথা অনেক শুনেছি। এখন দেখার বিষয়, নিজেদের শিল্প, সংস্কৃতি এবং সৃজনশীল অঙ্গন বাঁচানোর সময় তারা কতটা ভূমিকা রাখেন। ধৈর্য নিয়ে দেখছি। সময়ই উত্তর দেবে।’

পিয়ার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, আবার কেউ ভিন্নমতও জানিয়েছেন। তবে শিল্প-সংস্কৃতির স্বাধীন চর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে তার এই মন্তব্য।

প্রসঙ্গত, গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।

তবে প্রদর্শনীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু কওমি শিক্ষার্থীর আপত্তি ও প্রচারণার পর সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আয়োজকরা অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেন। এরপর একই দিনে জেলার কসবা উপজেলার তালতলা গ্রামে কিছু তরুণ সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করলে সাত গাড়ি পুলিশ পাঠিয়ে প্রদর্শনী বন্ধ করে দেয় জেলা প্রশাসন।

এরপর থেকেই বিষয়টি সাংস্কৃতিক অঙ্গন, চলচ্চিত্র মহল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রদর্শনী স্থগিতের ঘটনায় ইতোমধ্যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতিকর্মীরাও উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন। এমনকি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা আজ সোমবার বিকেলে মানববন্ধন ডেকেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category