• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

বিয়ে করলেন দুয়া লিপা-ক্যালাম টার্নার

অনলাইন ডেস্ক | / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

বিশ্বজুড়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় পপতারকা দুয়া লিপা এবং ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার।

ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে লন্ডনে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পরপরই আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের প্রথম ছবি প্রকাশ হলে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ও আলোড়ন তৈরি হয়।

জানা গেছে, লন্ডনের মেরিলিবোন রেজিস্ট্রি অফিসে খুবই সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

৩০ বছর বয়সী দুয়া লিপা এবং ৩৬ বছর বয়সী ক্যালাম টার্নারের এই অনুষ্ঠানটি মাত্র ৩০ থেকে ৪০ মিনিট স্থায়ী ছিল।

বিয়ের পর রেজিস্ট্রি অফিসের সিঁড়িতে নামার সময় পরিবার ও ঘনিষ্ঠরা নবদম্পতির ওপর কনফেটি ছুড়ে আনন্দ উদযাপন করেন।

পরবর্তীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারা একটি কালো ট্যাক্সিতে করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এদিকে আগামী সপ্তাহে ইতালির সিসিলিতে তিন দিনব্যাপী একটি জাঁকালো আয়োজনের পরিকল্পনা রয়েছে ওই তারকা জুটির।

সপ্তদশ শতাব্দীর ঐতিহ্যবাহী ভিলা ভালগুয়ারনেরাতে এই রাজকীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

অতিথিদের থাকার জন্য বুক করা হয়েছে বিলাসবহুল ভিলা ইগিয়া হোটেল।

জানা গেছে, এই আয়োজনে স্যার এলটন জন, মার্ক রনসন, চার্লি এক্সসিএক্স এবং খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার দোনাতেলা ভার্সাচির মতো তারকারা উপস্থিত থাকতে পারেন।

২০২৪ সাল থেকেই দুয়া লিপা ও ক্যালাম টার্নারের প্রেমের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে আলোচনা শুরু হয়। যদিও দুজনেই ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করতেন।

২০২৫ সালের জুনে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে দুয়া লিপা তাদের বাগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। বাগদানের এক বছরের মধ্যেই সম্পর্কের পরিণতি হিসেবে তারা আনুষ্ঠানিকভাবে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category