• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

অনলাইন ডেস্ক | / ৬৬ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

ইসলামী ব্যাংকের চলমান সংকট মোকাবিলা, সুশাসন নিশ্চিত ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় নির্বাহী পরিচালক আশরাফুল আলমকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর আওতায় আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পরিচালনা পর্ষদের সভাসহ ব্যাংকের গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নিয়ে কেন্দ্রীয় ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ জানাবেন।

বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, এর ফলে ইসলামী ব্যাংকের কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা আরও জোরদার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category