• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

তুরস্কে একীভূত হচ্ছে রাষ্ট্রীয় তিন ইসলামী ব্যাংক

অনলাইন ডেস্ক | / ৬৩ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান গত সপ্তাহে তিনটি রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামী ব্যাংককে একীভূত করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি দেশের আর্থিক ব্যবস্থায় অংশগ্রহণমূলক (ইসলামী) ব্যাংকিংয়ের ভূমিকা আরো সম্প্রসারণের লক্ষ্যে একটি পুনর্গঠন পরিকল্পনাও তুলে ধরেন।

এই একীভূতকরণ প্রক্রিয়ার আওতায় জিরাআত কাতিলিম (Ziraat Katilim), ভাকিফ কাতিলিম (Vakif Katilim) এবং হাল্ক কাতিলিম (Halk Katilim) একত্রিত করা হবে। ইস্তাম্বুলে অনুষ্ঠিত একটি ইসলামী অর্থনীতি বিষয়ক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এরদোয়ান এসব কথা বলেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই পদক্ষেপ খাতটিকে নতুন গতিশীলতা প্রদান করবে।

একীভূতকরণের পাশাপাশি তিনি নিশ্চিত করেন যে তুরস্কের চতুর্থ রাষ্ট্র-সম্পৃক্ত ইসলামী ব্যাংক এমলাক কাতিলিম (Emlak Katilim) শেয়ারবাজারে প্রাথমিক শেয়ার ছাড়ার প্রস্তুতি এগিয়ে নেবে। এটিও ইসলামী ব্যাংকিং খাত সম্প্রসারণ কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ইসলামি ব্যাংকগুলো শরিয়াহভিত্তিক নীতিমালার অধীনে পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানে সুদভিত্তিক ঋণ কার্যক্রম সীমিত অথবা নিষিদ্ধ থাকে। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের আর্থিক ব্যবস্থায় ইসলামী ব্যাংকের উপস্থিতি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে ইসলামী ব্যাংকিং খাত দেশের মোট বাণিজ্যিক ঋণের ৭.৪ শতাংশ সরবরাহ করেছে। ২০১৬ সালের তুলনায় এটি দ্বিগুণেরও বেশি, কারণ সে সময় এই খাতের অংশীদারিত্ব ছিল এর অর্ধেকেরও কম।

শুধু ঋণ বিতরণের ক্ষেত্রেই নয়, ব্যাংকগুলোর সম্পদের পরিমাণেও ইসলামী ব্যাংকিংয়ের সম্প্রসারণ স্পষ্টভাবে দৃশ্যমান। বর্তমানে দেশটির মোট ব্যাংকিং সম্পদের ৯.৫ শতাংশ ইসলামি ব্যাংকগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। অথচ ২০১৬ সালে এ হার ছিল মাত্র ৪.৯ শতাংশ। ফলে গত এক দশকে তাদের বাজার অংশীদারিত্ব ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে।

এরদোয়ানের ঘোষিত এই পুনর্গঠন পরিকল্পনা তুরস্কের ইসলামী অর্থনীতি ও অংশগ্রহণভিত্তিক অর্থায়ন খাতকে আরো শক্তিশালী করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। সরকার আশা করছে, একীভূতকরণের ফলে মূলধন ব্যবস্থাপনা আরো কার্যকর হবে, প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে এবং দেশটির ইসলামী ব্যাংকিং খাত আন্তর্জাতিক অঙ্গনে আরো শক্তিশালী অবস্থান অর্জন করবে। পাশাপাশি এমলাক কাতিলিমের শেয়ারবাজারে অন্তর্ভুক্তি নতুন বিনিয়োগ আকর্ষণ এবং খাতটির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়ক হবে।

সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক সরকার ইসলামী অর্থায়ন, সুকুক, ইসলামী ব্যাংকিং এবং অন্যান্য শরিয়াহসম্মত আর্থিক পণ্যের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। তিনটি রাষ্ট্রী ইসলামী ব্যাংকের একীভূতকরণ এবং আরেকটি ব্যাংকের আইপিও সেই বৃহত্তর কৌশলেরই সর্বশেষ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র : সাইপ্রাইস মেইল ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category