• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

ব্যাংকে কত টাকা থাকলে দিতে হবে না কর!

অনলাইন ডেস্ক | / ১০০ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ব্যাংক হিসাবের ওপর আবগারি শুল্ক অব্যাহতির সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ব্যাংক হিসাবে সর্বোচ্চ ৪ লাখ টাকা পর্যন্ত জমা থাকলে কোনো আবগারি শুল্ক দিতে হবে না।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বর্তমানে ব্যাংক হিসাবে ৩ লাখ টাকার বেশি স্থিতি থাকলে বছরে একবার আবগারি শুল্ক পরিশোধ করতে হয়। নতুন প্রস্তাব অনুযায়ী, সেই সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। ফলে নিম্ন ও মধ্যম আয়ের আমানতকারীরা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছে সরকার।

অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা ও ব্যাংকিং ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ব্যাংক ঋণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব এসেছে। বর্তমানে একটি ঋণের বিপরীতে একাধিক ডিল বা অ্যাকাউন্ট খোলা হলে প্রতিটির জন্য আলাদাভাবে আবগারি শুল্ক কাটা হয়। নতুন প্রস্তাব অনুযায়ী, একটি ঋণ হিসাবের বিপরীতে মাত্র একবারই আবগারি শুল্ক আরোপ করা হবে।

প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা মেটাতে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

নতুন এই শুল্ক অব্যাহতির প্রস্তাব কার্যকর হলে লাখো ক্ষুদ্র আমানতকারী সরাসরি উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category