• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন

ছিনতাইকারীদের ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু, যা বললেন প্রিন্স মাহমুদ

অনলাইন ডেস্ক | / ৫৫ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকায় একদল ছিনতাইকারীর ছোড়া ইটের আঘাতে আহত মোটরসাইকেল আরোহীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও বিচার দাবি করেছেন সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ।

সোমবার (২২ জুন) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই দাবি জানান।

প্রিন্স মাহমুদ লেখেন, ‘কিছুদিন আগে রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকায় একদল ছিনতাইকারীর ছোড়া ইটের আঘাতে আহত মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন। শীর্ষস্থানীয় পত্রিকায় দুর্বৃত্তের হাতে নিহত বলে দায় সারা হয়েছে।

সেদিন থানার পুলিশের ঊর্ধ্বতন ব্যক্তি বলেছিলেন ছিনতাইকারী নয়, শত্রুতার জেরে করা হয়েছে। এত নমনীয় কেন? এর পেছনে কী? কারণ কী? বিচার হলো সুষ্ঠু তদন্ত প্রয়োজন। দেশের অপরাধ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি।

আরও পড়ুন: রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া!

এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। ছেড়ে দেবেন না। এসব দুর্বৃত্তদের ছাড়িয়ে নিতে কোন কোন বড় নেতার ফোন আসে তাদের দাগযুক্ত করুন।’

তিনি আরও লিখেছেন, ‘যাইহোক, ছিনতাইকারী কত ভয়ংকর হতে পারে? প্রায়শই তারা আগ্নেয়াস্ত্র, ছুরি বা ব্লেডের মতো প্রাণঘাতী অস্ত্রের ভয় দেখিয়ে পথচারী ও যাত্রীদের সর্বস্ব কেড়ে নেয়। বাধা দিলে বা নিজেদের নিরাপত্তার খাতিরে তারা মুহূর্তের মধ্যে নির্মমভাবে আঘাত করে। নিরীহ মানুষের প্রাণহানি ঘটে। পুলিশ ও আইনজীবীর যোগসাজশে এ সকল ভয়ংকর ছিনতাইকারীদের জামিনে মুক্তি পাওয়ার বিষয়টা আইনি ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা।

আইনি ফাঁকফোকর, প্রভাব বিস্তার, কিংবা যথাযথ সাক্ষ্য ও প্রমাণের অভাবে অপরাধীরা জামিন পেয়ে ছাড়া পেয়ে যাচ্ছে। ছিনতাই যে কোনো সময় আপনার আমার যে কারও সাথে হতে পারে। তাই  অপরাধীদের দ্রুত ধরা এবং দ্রুত বিচার আইনে মামলা দায়ের, দৃষ্টান্তমূলক সর্বোচ্চ সাজা নিশ্চিত করা জরুরি।’

প্রসঙ্গত, সোমবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মোটরসাইকেল আরোহী সাজিদের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক

সাজিদের ওপর হামলার ঘটনাটি ঘটে ৯ জুন দিবাগত রাতে। হামলার পর থেকে গেল ১৩ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি কাফরুলের ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম শামসুল চৌধুরী। মা তানিয়া সিকদার। সাজিদ তার বাবা–মায়ের একমাত্র সন্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category