• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

পরীমণির পায়ে নজর লাগল কার?

অনলাইন ডেস্ক / ৬২ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ঢালিউডের অন্যতম আলোচিত চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের পেশাগত কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি ও বিশেষ মুহূর্ত নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তবে আজ শুক্রবার (০৩ জুলাই) ফেসবুকে তাঁর প্রকাশ করা দুটি ছোট ভিডিও সামাজিক মাধ্যমে নতুন করে শোরগোল ফেলেছে, যা দেখে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ভক্ত ও অনুরাগীরা।

প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, পরীমণি স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না। তিনি একটি হুইলচেয়ারে বসে আছেন এবং তাঁর বাঁ পায়ে প্লাস্টার ও সাদা ব্যান্ডেজ জড়ানো। একটি ভিডিওর ক্যাপশনে কিছুটা রসাত্মক ভঙ্গিতে এই নায়িকা লিখেছেন, “ঠ্যাং (পা) এ নজর লেগেছে।” এসময় পরীকে কান্নার ছলে বলতে শোনা যায়, আপনারা এটা কেন করলেন? আমাকে (পায়ে) এমনভাবে নজরটা কেন দিলেন?

এর কিছুক্ষণ পর সামাজিক মাধ্যমে আরেকটি ভিডিও পোস্ট করেন পরীমণি। সেখানে তাঁকে সম্ভবত একটি হাসপাতালের করিডোরে হুইলচেয়ারে বসে থাকতে দেখা যায়। হঠাৎ করে প্রিয় নায়িকাকে এমন ব্যান্ডেজ জড়ানো অবস্থায় হুইলচেয়ারে দেখে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে-আসলে কী হয়েছে পরীমণির?

ক্যাপশনে বিষয়টি হালকা চালে বা মজার ছলে উপস্থাপন করলেও, ভক্তদের ধারণা পরীমণি বড় কোনো শারীরিক আঘাত বা দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন। ভিডিওর নিচে মন্তব্য করে সাধারণ ভক্ত থেকে শুরু করে শোবিজ অঙ্গনের অনেক সহকর্মী তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছেন।

অভিনয়ের পাশাপাশি দুই সন্তান নিয়ে পরীমণির ব্যস্ত দিন কাটছে। হঠাৎ তাঁর এই অসুস্থতা বা আঘাতের প্রকৃত কারণ কী এবং এটি কোনো শুটিং সেটের দুর্ঘটনা কি না-তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই বিষয়ে বিস্তারিত জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো সাড়া বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category