• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

নির্বাচনেও ফেল সিনেমার দুই ফ্লপ অভিনেতা

অনলাইন ডেস্ক / ৬৬ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

সিনেমায় ব্যর্থতার পর এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও কপাল পুড়ল ফ্লপ অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীর এবং রাসেল মিয়ার। ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে দুজনেই হারের স্বাদ পেয়েছেন।

এবারের নির্বাচনে দপ্তর ও প্রচার সম্পাদক পদে ভটযুদ্ধে নেমেছিলেন রাসেল মিয়া। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে অভিনেতা জ্যাকি আলমগীরের কাছে ২৬ ভোটে হেরে যান তিনি। জ্যাকি পেয়েছেন মোট ২২১টি ভোট। এবং রাসেলের ঝুলিতে গেছে ১৯৫টি ভোট।

অন্যদিকে, শিবা শানু-জয় চৌধুরী প্যানেল থেকে কার্যকরী পরিষদ সদস্য পদে দাঁড়িয়েছিলেন হাসান জাহাঙ্গীর। তিনি ভোট পেয়েছেন ১৮৩টি, যা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

‎এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৮০ জন। সভাপতি পদে বিজয়ী প্রার্থী শিবা শানু পেয়েছেন ২৪৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরমান পেয়েছেন ১৭৩ ভোট। ৭০ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন শিবা শানু।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বড় চমক দেখিয়েছেন জয় চৌধুরী। তিনি ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন ১৭৯ ভোট।

২১টি পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ৪৫ জন। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বপালন করেন চলচ্চিত্র পযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।

‎প্রসঙ্গত, শুক্রবার (৩ জুন) সকাল ৯টা থেকে এফডিসিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা ৬টায় পর্যন্ত। শনিবার (৪ জুন) ভোরে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category