• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ
মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩

ফাইল অডিটের নামে প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর

অনলাইন ডেস্ক / ৬৯ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

কর ফাইল অডিটে পড়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকতে এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (৫ জুলাই) এনবিআরের রাজস্ব ভবন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে করদাতাদের ফোন করে তাদের কর নথি (ফাইল) অডিটের জন্য নির্বাচিত হয়েছে বলে দাবি করছে। পরে অডিট থেকে অব্যাহতি দেওয়ার প্রলোভন বা আইনি জটিলতার ভয় দেখিয়ে তারা অবৈধভাবে অর্থ দাবি করছে।

এনবিআর স্পষ্ট করেছে, কর নথি নিরীক্ষার বিষয়ে কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে করদাতার সঙ্গে যোগাযোগ করেন না। কোনো কর ফাইল অডিটের জন্য নির্বাচিত হলে সংশ্লিষ্ট করদাতাকে আইন অনুযায়ী আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে জানানো হয়।

সংস্থাটি আরও জানিয়েছে, করসংক্রান্ত সব ধরনের বকেয়া কর বা ফি কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগত ব্যাংক হিসাব, বিকাশ, নগদ, রকেট কিংবা অন্য কোনো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থ গ্রহণের অনুমোদন রাখেন না।

সন্দেহজনক ফোন, খুদে বার্তা বা ই-মেইল পেলে করদাতাদের সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে এনবিআর। পাশাপাশি কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে এবং প্রতারকের ফোন নম্বর সংরক্ষণ রাখতে বলা হয়েছে।

এনবিআর জানিয়েছে, করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাই প্রতারণার ফাঁদে না পড়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category