• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই: ইসরায়েল

অনলাইন ডেস্ক / ৬২ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

অনলাইন ডেস্ক || ইরানের বিরুদ্ধে যেকোনো সম্ভাব্য সামরিক অভিযানে যোগ দেওয়ার বিষয়ে আপাতত ইসরায়েলের কোনো আগ্রহ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।

মধ্য ইসরায়েলের ইয়াদ বিনিয়ামিনে অনুষ্ঠিত একটি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্মেলনে আঞ্চলিক উত্তেজনা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে স্মোট্রিচ বলেন, এই মুহূর্তে, এই অভিযানে (ইরানবিরোধী সামরিক পদক্ষেপ) যোগ দেওয়ার কোনো আগ্রহ ইসরায়েল রাষ্ট্রের নেই।

বিদ্যমান পরিস্থিতিকে ইসরায়েলের জন্য অনুকূল উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতি আমাদের জন্য ভালো এবং আমরা এতে নিজেদের আগ বাড়িয়ে জড়াতে আগ্রহী নই। তবে আমরা যেকোনো ধরনের পরিস্থিতির মোকাবিলা করার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার আবহেই ইসরায়েলি অর্থমন্ত্রীর এই বক্তব্য সামনে এলো, যা অঞ্চলটিতে ইসরায়েলের কূটনৈতিক ও সামরিক অবস্থান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category