• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

কুখ্যাত মা’দ’ক ব্যবসায়ী ও ১৯ মামলার পলাতক আসামি সবুজ গ্রে’প্তা’র

Reporter Name / ৪০ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ১৯ মামলার পলাতক আসামি মো. সবুজ মিয়া (২৮)কে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

শনিবার (২৫ জুলাই ২০২৬) ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) ডি.এম.এ. মজিদ এবং এএসআই (নিঃ) মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সবুজ মিয়া উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া ইউনিয়নের নাইঘর গ্রামের আটকিল্লা পাড়ার বাসিন্দা। তার পিতা মো. রহমত আলী।

পুলিশ জানায়, সবুজ মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে মাদকসহ মোট ১৯টি মামলা রয়েছে। তিনি এসব মামলার পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে তিনটি পৃথক মামলায় আদালতে সোপর্দ (চালান) করা হয়েছে বলে জানিয়েছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

পুলিশের দাবি, অপরাধ ও মাদক নির্মূলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category