• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ
বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

প্রবাসীদের যে তথ্য দিল আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস

অনলাইন ডেস্ক / ৬২ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ছুটিতে বাংলাদেশে অবস্থানরত সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিলের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, সম্প্রতি অনেক বাংলাদেশি প্রবাসী, যারা ছুটি বা অন্য কোনো কারণে আমিরাতের বাইরে রয়েছেন, তাদের রেসিডেন্স ভিসা কোনো কারণ উল্লেখ ছাড়াই বাতিল হয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

দূতাবাস জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করছে। ভিসা বাতিলের পেছনে কোনো প্রযুক্তিগত সমস্যা রয়েছে কি না বা অন্য কোনো বিশেষ কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন পর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে অবগত রয়েছেন এবং নিয়মিত পরিস্থিতির খোঁজ রাখছেন।

দূতাবাস জানিয়েছে, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর সরকারের সঙ্গে সমন্বয় করে তা প্রবাসীদের জানানো হবে।

প্রবাসীদের সতর্ক করে দূতাবাস আরও বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো, সরকারি প্রতীক, জাতীয় পতাকা কিংবা দূতাবাসের ইমেইল ব্যবহার করে অনেকে অসত্য, অসম্পূর্ণ তথ্য ও গুজব ছড়াচ্ছেন। এসব বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকতে এবং শুধু অফিসিয়াল সূত্রের তথ্যের ওপর নির্ভর করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিষয়টি নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে।

এদিকে, প্রতিবেদন লেখা পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (আইসিপি/জিডিআরএফএ) প্রবাসীদের রেসিডেন্স ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিলের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা ব্যাখ্যা দেয়নি। বাতিল হওয়া ভিসা পুনরায় সচল হওয়ার বিষয়েও এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category