• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ব্রাজিলের জনপ্রিয় ফুটবলার আর নেই

অনলাইন ডেস্ক / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ায় একটি দেয়াল ধসে মারা গেছেন সাবেক ফুটবলার তাসিও মায়া দোস সান্তোস (৪১)। এ ঘটনায় তার বন্ধু ও সহকর্মী ভান্দ্রে করদেইরোও নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানায়, বুধবার রিও ডি জেনিরোর সান্তা তেরেসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে অবস্থিত মানসাও আলভিতে নামে একটি ইভেন্ট ভেন্যুতে কাজ করতেন তাসিও।

প্রতিবেদনে বলা হয়, প্রবল দমকা হাওয়ার সময় ফুটপাতসংলগ্ন একটি ভারী দেয়াল হঠাৎ ভেঙে পথচারী ও পার্ক করা একটি গাড়ির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাসিও ও তার সহকর্মী ভান্দ্রে করদেইরোর মৃত্যু হয়।

পেশাদার ফুটবল ক্যারিয়ারে ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত খেলেছেন তাসিও। সাও ক্রিস্তোভাঁও ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করা এই সেন্টার ফরোয়ার্ড বিভিন্ন ব্রাজিলিয়ান ক্লাবে খেলেছেন। তিনি ২০১৫ সালে বোটাফোগো ফুটবল ক্লাবে এ যোগ দেন। ক্লাবটির হয়ে ৬ ম্যাচে একটি গোল করেন তিনি।

পরে ২০১৯ সালে ফেরোভিয়ারিও ক্লাবের হয়ে খেলে পেশাদার ফুটবলকে বিদায় জানান তাসিও।

তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বোটাফোগো ফুটবল ক্লাব। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় ক্লাবটি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category