• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক / ৫০ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় ঘোপঘাট প্রগতি সংঘের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুন্সী মো. জায়েদ রাসেলের পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি মো. ইমরান হোসেন।

বাগাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ঘোপঘাট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মুন্সী মো. ইকবাল-উল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

পরে ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়। পাশাপাশি উপস্থিত মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঘোপঘাট জামে মসজিদের সভাপতি মুন্সী জালালউদ্দীন, ক্লাব বাসস্ট্যান্ড জামে মসজিদের সভাপতি মো. মিলন মোল্যা, ঘোপঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ও পল্লী চিকিৎসক দিলীপ কুমার চক্রবর্তী, বিদ্যালয়ের সাবেক শিক্ষক তরুণ দেবনাথ, ব্যবসায়ী ও সমাজসেবক মো. নিয়ামুল হোসেন, সমাজসেবক মো. জাহিদ মিয়া, সমাজসেবক মো. শামছুল আলম মিয়া, আব্দুল মোতালেব শেখ এবং দক্ষিণপাড়া জামে মসজিদের সভাপতি মো. ইদ্রিস মিয়াসহ ক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category