• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ
মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩

সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে ফের অপহরণের চেষ্টা ও ফোনে হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৬২ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

পেশাজীবী, জাতীয় ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে ফের অপহরণের চেষ্টা এবং পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন গঠনমূলক ও জনসচেতনতামূলক বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করেন। এসব কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে একটি সংঘবদ্ধ চক্র তার পেশাগত কাজে বিরোধিতা করে আসছে বলে অভিযোগ করেছেন তিনি।

সাংবাদিক শুভ্রের অভিযোগ, সম্প্রতি তাকে ফের অপহরণের চেষ্টা করা হয়। একই সঙ্গে অজ্ঞাতনামা ব্যক্তিরা মোবাইল ফোনে কল করে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার পর সাংবাদিক মহল ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত অভিযোগের তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ ও স্মারকলিপি প্রদান করে সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের বিষয়ে বিশেষ আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে।

সাংবাদিক নেতৃবৃন্দ ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা বলেন, একজন সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনের কারণে হুমকি, ভয়ভীতি বা অপহরণের চেষ্টা করা হলে তা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তাই অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেছেন সাংবাদিক মহল ও মানবাধিকারকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category