• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন দেবিদ্বারে বিয়ে ছাড়াই সন্তান জন্ম, নবজাতককে বাবার হাতে দিয়ে চলে গেলেন মা, পুলিশ হেফাজতে নবজাতকের বাবা সেনবাগ থানার ওসি প্রত্যাহার: অভিযোগ, পাল্টা বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ ককটেল বিস্ফোরণে কাঁপল যাত্রাবাড়ী, রিকশাচালক আহত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ

শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবলের প্রথম আসরে চ্যাম্পিয়ন রেলওয়ে স্টেশন কলোনী

হোসেন বাবলা, নিজস্ব প্রতিবেদক / ৩৩ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

এক মাস মাঠের লড়াই শেষে অবশেষে স্বপ্নের জয় নিয়ে ঘরে ফিরেছে রেলওয়ে স্কুল দলের স্বপ্নবাজ খেলোয়াড়রা। শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়।

শনিবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম অনুষ্ঠিত তুমুল উত্তেজনাপূর্ন ম্যাচে তারা বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ১ – ০ গোলে শক্তিশালী পতেঙ্গা মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় কে পরাজিত করে এই গৌরব অর্জন করেন।

হাজার হাজার শিক্ষার্থী ও দর্শকের উপস্থিতিতে তুলুল উত্তেজনাপুর্ন খেলার শেষ মিনিটে রেলওয়ে দলের পক্ষে মোঃ মহরম আলী খেলার একমাত্র গোলটি করে দলকে চ্যাম্পিয়ন করে। ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রেলওয়ের স্কুলের মোঃ ইয়াছিন।

তাছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মোঃ সাকিব। সেরা গোলকিপার বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের মোঃ রাকিবুল হাসান রোহান, সেরা গোলদাতা ৩ জন (৭ গোল করে) মোঃ সাকিব (মাহমুদুন্নবী স্কুল), শাহরিয়ার আলী (পাঠানটুলী স্কুল) ও সামিউল (ছালে জহুর) এবং সুশৃঙ্খল দল কুলগাও সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়।,৩য় স্থান- বেপজা পাবলিক স্কুল,৪র্থ স্থানে কদম মোবারক চসিক উচ্চ বিদ্যালয়। এছাড়া ফেয়ার প্লে ট্রফি- লাভ করেছেন কুলগাও চসিক উচ্চ বিদ্যালয়।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক নাজিমুর রহমানের সার্বিক তত্বাবধানে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের চেয়ারম্যান ও মহানগর বিএনপি আহবায়ক এরশাদ উল্লাহ এম পি।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আবু সুফিয়ান, বিসিবি পরিচালক ইসরাফিল খসরু। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান, নগর বিএনপির যুগ্ম আহবায়ক ও টুর্নামেন্ট মিডিয়া কমিটির আহবায়ক শওকত আজম খাজা, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আবদুর সাত্তার, এস এম সাইফুল আলম, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিন, মন্জুরুল আলম, সদস্য মুজিবুল হক, ইসমাইল বালি, যুব দল সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ, ছাত্রদল আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, সেচ্ছাসেবক দল সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, তাঁতি দলের আহবায়ক সেলিম হাফিজ, সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ, জাসাস মহানগর আহবায়ক এম এ মুসা বাবলু, সদস্য সচিব মামুনুর রশীদ শিপন। মিডিয়া কমিটির সদস্য সচিব মোহাম্মদ ফারুক, ক্রীড়া দলের মোঃ মামুন উদ্দিন, নজরুল বাবু, এম এইচ হাসান, হায়দার হোসেন প্রিন্স, মোহাং মুজিব, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, মোজাম্মেল মানিক, আউয়াল শাহীন, জসিম উদ্দিন খান সহ বিভিন্ন উপ কমিটির আহবায়ক, সদস্য সচিব, সদস্য, মহানগর বিএনপি আহবায়ক কমিটি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে অনুষ্ঠিত হয় আতশবাজি উৎসব। খেলার আগে ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জাসাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category