• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

বীর মুক্তিযোদ্ধা পীরজাদা মির্জা সামসুল আলম এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী কাল

ঢাকা প্রতিনিধি / ৮২ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীতের কণ্ঠশিল্পী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর ঢাকা মহানগরের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পীরজাদা শাহ শূফি মির্জা সামসুল আলম চিশতী-নিযামী (রহ.) এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং বুধবার, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বাসভবনে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরনের আয়োজন করা হয়েছে। এইদিনে বাদ আছর আজিমপুর কবরস্থানে তার রওজা মোবারকে শ্রদ্ধা নিবেদন ও নিদেহী আত্মার শান্তি কামনা করা হবে।

২০২৪ সালের এই দিনে তিনি বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ করা হয়।

১৯৫৪ সালের ১ জানুয়ারি ঢাকার ধামরাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মো. শহীদুল্লাহ্ হলে চাকরিতে যোগদান করেন, কলাভবনেও দায়িত্ব পালন করেন এবং ১৯৮৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি স্যারের ব্যাক্তিগত সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।

তিনি ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন ও ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭১ এর রণাঙ্গনে ২নং সেক্টরের দেশমাতৃকার মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। ১৯৭৩-৭৪ সালে তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের ছাত্র সংসদে জিএস নির্বাচিত হন।

এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনে ১৯৮১ সাল থেকে লোকসংগীত এর তালিকাভুক্ত কণ্ঠশিল্পী ও বাংলাদেশ বাউল শিল্পী সমিতির সাবেক সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের দুইবার নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

মহান এই ব্যক্তিত্বের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন তার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category