• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

কুমিল্লার গোমতী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জেলেপাড়া এলাকায় গোমতী নদী থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে গোমতী নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি নদী থেকে উদ্ধার করে।

​প্রাথমিক পর্যায়ে নিহতের পরিচয় বা নাম-ঠিকানা এখনও জানা যায়নি। তার পড়নে কী পোশাক ছিল বা শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

​এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ফিঙ্গারপ্রিন্ট টিমকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category