• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে

জুয়েল খন্দকার, সিনিয়র রিপোর্টার / ২৫ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলার কেদারপুর এলাকায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবা আবু তাহের ও মা রোকসানা বেগমকে মারধর, বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে তাঁদের বড় ছেলে মো. আল হাসানের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা। গত ১৫ ও ১৬ অক্টোবর এসব ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, আহত বাবা-মাকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লার রেটিনা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে আবু তাহের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে দেবপুর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মমিনুল ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সূত্রে জানা যায়, আবু তাহের ও তাঁর স্ত্রী রোকসানা বেগম জমি বন্ধক রেখে এবং ধারদেনা করে বড় ছেলে আল হাসানকে জীবিকার সন্ধানে সিঙ্গাপুর পাঠান। তবে বিদেশে যাওয়ার পর আল হাসান বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ ও খোঁজখবর রাখা বন্ধ করে দেন বলে অভিযোগ রয়েছে। এতে ঋণের চাপে পড়েন তাঁর বাবা-মা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আল হাসান তাঁর বাবার বিভিন্ন সম্পত্তি বন্ধক রাখা ও বন্ধক ছাড়ানোর কথা বলে সেগুলো নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করছিলেন। এ ছাড়া তাঁর ফুফুর সম্পত্তি কেনার ক্ষেত্রেও বাবার অর্থ ব্যয় হলেও পরবর্তী সময়ে সেটি নিজের নামে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের ভাষ্য, জমি বন্ধক রেখে টাকা নেওয়ার পর আবু তাহের অন্য ব্যক্তির কাছ থেকে জমিটি ছাড়িয়ে পুনরায় চাষাবাদ শুরু করেন। এ নিয়ে বিরোধের জেরে ১৬ অক্টোবর দুপুরে ওই কৃষিজমিতে আল হাসান তাঁর বাবার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় আশপাশের কৃষকেরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযোগে আরও বলা হয়, ওই দিন রাতে বাড়িতে ফিরে আল হাসান তাঁর মায়ের ওপর হামলা চালান। ভয়ে রোকসানা বেগম একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে স্বামীকে ফোনে বিষয়টি জানান। পরে আবু তাহের বাড়িতে পৌঁছে স্ত্রীর ওপর হামলার বিষয়ে জানতে চাইলে ছেলে তাঁর ওপরও চড়াও হন এবং মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

এদিকে, বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত শুক্রবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে নেওয়া সিদ্ধান্ত আল হাসান ও তাঁর স্ত্রী অমান্য করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, বাবা-মায়ের সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা থেকেই বিরোধের সূত্রপাত। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, আহত বাবা-মায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্পত্তি-সংক্রান্ত বিরোধের আইনানুগ নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে আল হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে বুড়িচং থানার পুলিশ কর্মকর্তা মমিনুল জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category