• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার

স্টাফ রিপোর্টার / ২৪ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার প্রানকেন্দ্র হাজিরহাট মধ্য বাজারে রাতের আঁধারে মডেল মসজিদের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ই অক্টোবর রবিবার রাত আনুমানিক ২টার দিকে হাজিরহাট মডেল মসজিদের সামনের মূল অংশ (মুখ) দখল করে একটি দোকান ঘর নির্মাণ করে ওই প্রভাবশালী মহলটি। এতে করে নির্মাণাধীন মডেল মসজিদটির সামনের অংশ ঢেকে গিয়ে ভবিষ্যতের সৌন্দর্য মারাত্মকভাবে নষ্ট হওয়ার আশঙ্কায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লি ও সাধারণ জনগণ। অভিযোগ রয়েছে, পুরো অপকর্মটি আড়াল করতে সিন্ডিকেটটি স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে প্রভাব বিস্তার ও অসাধু লেনদেনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

ঘটনার সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক সচেতন নাগরিক জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দিয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। অভিযোগের ভিত্তিতে কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জলের নেতৃত্বে পুলিশের একটি ডিউটিরত দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশ উপস্থিত হওয়া সত্ত্বেও দখলদারদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান বা কার্যকর পদক্ষেপ না নিয়েই স্থান ত্যাগ করে। পরবর্তীতে পুলিশের প্রস্থান মাত্রই সিন্ডিকেটটি পুনরায় দ্রুতগতিতে দোকান ঘরের বকেয়া কাজ সম্পন্ন করে ফেলে।

মসজিদের জমি এভাবে দখলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সচেতন মহল বলছেন, মডেল মসজিদের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি ও ধর্মীয় প্রকল্পের জায়গায় যদি প্রশাসনের উপস্থিতিতেও এমন দখলদারিত্ব চলে, তবে ভবিষ্যতে সাধারণ মানুষের নিরাপত্তা ও সরকারি জমি সুরক্ষার বিষয়টি মারাত্মক হুমকির মুখে পড়বে।

এ ব্যাপারে কমলনগর থানার অফিসার ইন চার্জ এর নিকট জানতে চাইলে এসব তার বিষয়না দায়সারা কথা বলে উপজেলা সহকারী কমিশনার(ভুমি)কে জানাতে বলে।

এ বিষয়ে হাজিরহাট বাজারের ব্যবসায়ী, শিক্ষক ও সাধারণ মুসল্লিরা মডেল মসজিদের মূল জমি উদ্ধার, সম্মুখভাগের সৌন্দর্য রক্ষা এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনের আওতায় এনে এই দখলবাজ সিন্ডিকেট মহলে সকলকে খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category