• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
৮ মামলার বাধা পেরিয়ে এবার ইলিয়টগঞ্জ উত্তর ইউপির চেয়ারম্যান হওয়ার প্রত্যাশায় দুলাল সরকার কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি’র অভিষেক অনুষ্ঠিত হয়েছে ৭ নভেম্বর শুরু হচ্ছে হালিশহরে আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট (সিজন-৩ ) -২০২৬ যবিপ্রবির এএসডিএস বিভাগে আধুনিক কম্পিউটার ল্যাব চালু সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে যাত্রাবাড়ী পার্কে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ আন্তর্জাতিক যুব অলিম্পিকে বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন যবিপ্রবির কাফি দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ দাউদকান্দিতে পৃথক অভিযানে পুলিশের জালে ৪ কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) এর উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম

দাউদকান্দিতে পৃথক অভিযানে পুলিশের জালে ৪

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি / ২৬ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে চুরির মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত আসামি ও সন্দেহভাজনসহ চারজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও দিক নির্দেশনায় পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে চুরির মামলায় রাব্বি হোসেন (১৯), সিআর পরোয়ানাভুক্ত সোহরাব (৪৫) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় মুজাহিদুল ইসলাম বিপ্লব (২২) ও মো. শাকিল (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাব্বি হোসেন চাঁদপুরের কচুয়া উপজেলার মালছোয়া গ্রামের বাসিন্দা। সোহরাব দাউদকান্দির তালতুলি এলাকার বাসিন্দা। অন্যদিকে বিপ্লব চিনামুড়া এবং শাকিল বারপাড়া ইউনিয়নের কানুরা এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category