• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবিদ্বারে চাঁদা দাবি ও হামলার ঘটনায় যুবশক্তি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা: উদ্দেশ্যপ্রণোদিত দাবি প্রধান আসামির ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং কমিটি ঘোষণা: সভাপতি – আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক ইমরান সিংগাইরে টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদনের অভিযোগে জরিমানা প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় ফেরা বিলম্বিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে সন্তুষ্ট ইসি এইচএসসির ফল নিয়ে নতুন তথ্য দিল শিক্ষা বোর্ড নভেম্বরের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু ভারতে নতুন নীতি-আন্দোলনে জড়িতদের মিলবে না সরকারি চাকরি! অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, যেসব নিয়ম মানতে হবে

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান, মাদক ও ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ১৪

কুমিল্লক জেলা প্রতিনিধি / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৪০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিজিবির অভিযানে ভারতীয় আতশবাজি ও স্কিনশাইন ক্রিম উদ্ধার করা হয়। এসব ঘটনায় মাদক, ডাকাতির মামলার তদন্ত, পরোয়ানা এবং অন্যান্য অপরাধে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ ও ২৯ অক্টোবর এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গাঁজা উদ্ধারের ঘটনায় সাতজন, বিজিবির অভিযানে একজন এবং স্কাফ সিরাপ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ডাকাতির মামলার তদন্তে একজন, জিআর পরোয়ানাভুক্ত একজন এবং মাদক সেবনের অভিযোগে সামারি ট্রায়ালের জন্য দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

গাঁজাসহ সাতজন গ্রেপ্তার

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর বিকেল ২টা ৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই আল-আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় উত্তর তেতাভূমি এলাকার একটি বসতবাড়ির দরজার সামনে থেকে ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো. বিল্লাল হোসেন (৫৫), রাজশাহীর বোয়ালিয়া এলাকার মো. সোহেল (৪২), কুমিল্লার মুরাদনগরের মো. বাদশা (৪৮), কুমিল্লা কোতোয়ালি এলাকার মো. হারুন (৬৮), ব্রাহ্মণপাড়ার উত্তর তেতাভূমি এলাকার মো. শহিদ মিয়া (৫৭), একই উপজেলার দুলালপুর এলাকার মো. নাজমুল হক (৪৭) এবং উত্তর তেতাভূমি এলাকার মো. মমিনুল ইসলাম (৬০)।

ভারতীয় আতশবাজি ও প্রসাধনীসহ একজন গ্রেপ্তার

২৮ অক্টোবর ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শশীদল রেলস্টেশনের পশ্চিম পাশে জামাল মার্কেটের সামনে অভিযান চালায় বিজিবি। এ সময় ৪০০ পিস ভারতীয় কালার কালেকশন বাজি, ৭২০ পিস ভারতীয় স্কিনশাইন ক্রিম, ২ হাজার ২৫০ পিস ভারতীয় স্পাইডারম্যান বাজি এবং ৬ হাজার পিস ভারতীয় জয়ারানী তারা বাজি উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপজেলার আশাবাড়ী এলাকার মো. সায়েম (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্কাফ সিরাপ ও মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার দুই

২৮ অক্টোবর রাত ১১টা ৪০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল থেকে বাঁশতলী যাওয়ার ইটসলিং সড়কের পাশে কৃষ্টপুরগামী সেতুর সামনে অভিযান পরিচালনা করেন।

এ সময় ৪০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ এবং নীল রঙের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় কুমিল্লার দাউদকান্দির মনিরুজ্জামান মিয়াদ (২৩) এবং নারায়ণগঞ্জের বন্দরের আল আমিন (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডাকাতির মামলার তদন্তে গ্রেপ্তার একজন

২৯ অক্টোবর ব্রাহ্মণপাড়া থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলার তদন্তে শনাক্ত হওয়া আসামি মো. শাহারুল ইসলাম তাজিম জাবেদ হাসানকে (২০) গ্রেপ্তার করেন।

তিনি উপজেলার ৩ নম্বর চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকার বাসিন্দা। মামলাটি ব্রাহ্মণপাড়া থানার ২৪ এপ্রিল ২০২৬ তারিখের ১৮ নম্বর মামলা। এতে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারা উল্লেখ রয়েছে।

জিআর পরোয়ানায় গ্রেপ্তার একজন

একই দিন ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. মাহতাব হোসাইন অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত মো. জুবায়েরকে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার রামনগর হাজারী বাড়ি এলাকার বাসিন্দা।

মাদক সেবনের অভিযোগে দুজন আদালতে

২৯ অক্টোবর ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্য্য ও এসআই মো. শামীম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনের অভিযোগে নাইঘর এলাকার সোহেল আজাদ (২৩) ও মো. দেলোয়ার হোসেনকে (৪০) আটক করা হয়। পরে তাঁদের সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

আদালতে পাঠানো হয়েছে গ্রেপ্তার ব্যক্তিদের

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ ও ২৯ অক্টোবরের পৃথক অভিযানগুলোতে মাদকদ্রব্য উদ্ধার, ভারতীয় পণ্য জব্দ, ডাকাতির মামলার তদন্ত এবং পরোয়ানা তামিলসহ বিভিন্ন ঘটনায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category