• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
দাউদকান্দিতে পৃথক অভিযানে পুলিশের জালে ৪ কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) এর উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ তাহসিফের বাবার বক্তব্যে মিললো চাঞ্চল্যকর তথ্য ডিভি লটারি নিয়ে এলো নতুন সিদ্ধান্ত জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড, হানিফের অর্ধেক সম্পত্তি জুলাই যোদ্ধাদের দেওয়ার নির্দেশ একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ

দাউদকান্দিতে পৃথক অভিযানে পুলিশের জালে ৪

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি / ২০ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে চুরির মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত আসামি ও সন্দেহভাজনসহ চারজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও দিক নির্দেশনায় পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে চুরির মামলায় রাব্বি হোসেন (১৯), সিআর পরোয়ানাভুক্ত সোহরাব (৪৫) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় মুজাহিদুল ইসলাম বিপ্লব (২২) ও মো. শাকিল (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাব্বি হোসেন চাঁদপুরের কচুয়া উপজেলার মালছোয়া গ্রামের বাসিন্দা। সোহরাব দাউদকান্দির তালতুলি এলাকার বাসিন্দা। অন্যদিকে বিপ্লব চিনামুড়া এবং শাকিল বারপাড়া ইউনিয়নের কানুরা এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category