• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে লেখালেখিতে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সাংবাদিক ও কলামিস্ট মোঃ শাহজাহান বাশার কাচিসাইর আলোর দিশারি উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘লাল মিয়া মাস্টার স্মৃতি বৃত্তি পরীক্ষা’ মুরাদনগরের প্রাণের দাবি বাঁশকাইটে রেলস্টেশন, মানববন্ধনে এলাকাবাসীর জোরালো দাবি বুড়িচংয়ে এডভোকেট ফজলুল হককে সংবর্ধনা, মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুম নির্মাণে এক লাখ টাকা অনুদান ঘোষণা দাউদকান্দিতে বাসে মিলল ২০ হাজার ইয়াবা, আটক ১ কুমিল্লায় সাঁড়াশি অভিযানে আটক ৩৮৫, শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগে গ্রেপ্তার ১ উপকারের প্রতিদান যখন অবহেলা, তখন নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে বড় জবাব, মওদুদ আব্দুল্লাহ শুভ্র যবিপ্রবি ফিল্ম সোসাইটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি সামিউল, সম্পাদক শ্রেয়া হোমিও চিকিৎসক নাসির উদ্দিনের মৃত্যুতে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের গভীর শোক প্রকাশ চন্দ্রকোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মির্জা মোস্তফা

আন্তর্জাতিক যুব অলিম্পিকে বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন যবিপ্রবির কাফি

পার্শা বিনতে শরীফ, যবিপ্রবি প্রতিনিধি / ৫০ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সেনেগালের রাজধানী ডাকার অনুষ্ঠিতব্য যুব অলিম্পিক গেমসে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা দপ্তরের উপপরিচালক ও জাতীয় অ্যাথলেটিক্স কোচ মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি। আগামী ৪ থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক ক্রীড়া আসরে বাংলাদেশের অ্যাথলেটদের সঙ্গে দায়িত্ব পালন করবেন তিনি। আগামী ৩ নভেম্বর সেনেগালের উদ্দেশে তাঁর যাত্রা করার কথা রয়েছে।

আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলের প্রতিনিধিত্ব করার এই সুযোগকে ঘিরে যবিপ্রবি পরিবার ও দেশের ক্রীড়াঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এই দায়িত্বে মনোনীত হওয়ায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কাফি। পাশাপাশি দায়িত্ব পালনে সহযোগিতা ও অনুপ্রেরণা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।

নিজের অনুভূতি প্রকাশ করে মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি বলেন, “যুব অলিম্পিক গেমসের মতো আন্তর্জাতিক আসরে বাংলাদেশের অ্যাথলেটিক্স দলকে প্রতিনিধিত্ব করা আমার জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের। আমার ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের উৎসাহ, দোয়া ও সহযোগিতা আমাকে দেশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মান তুলে ধরতে অনুপ্রাণিত করছে।”

উল্লেখ্য, মোহাঃ আব্দুল্লাহ-হেল কাফি দেশের অ্যাথলেটিক্স অঙ্গনে একজন অভিজ্ঞ কোচ হিসেবে পরিচিত। এর আগে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করেছেন। তাঁর এই আন্তর্জাতিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের তরুণ অ্যাথলেটরা নতুন করে অনুপ্রাণিত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ও যবিপ্রবির সুনাম আরও সমুন্নত হবে বলেও প্রত্যাশা তাঁদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category