• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ
মাদকের বিরুদ্ধে লেখালেখিতে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সাংবাদিক ও কলামিস্ট মোঃ শাহজাহান বাশার কাচিসাইর আলোর দিশারি উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘লাল মিয়া মাস্টার স্মৃতি বৃত্তি পরীক্ষা’ মুরাদনগরের প্রাণের দাবি বাঁশকাইটে রেলস্টেশন, মানববন্ধনে এলাকাবাসীর জোরালো দাবি বুড়িচংয়ে এডভোকেট ফজলুল হককে সংবর্ধনা, মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুম নির্মাণে এক লাখ টাকা অনুদান ঘোষণা দাউদকান্দিতে বাসে মিলল ২০ হাজার ইয়াবা, আটক ১ কুমিল্লায় সাঁড়াশি অভিযানে আটক ৩৮৫, শ্রমিক অসন্তোষে উসকানির অভিযোগে গ্রেপ্তার ১ উপকারের প্রতিদান যখন অবহেলা, তখন নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে বড় জবাব, মওদুদ আব্দুল্লাহ শুভ্র যবিপ্রবি ফিল্ম সোসাইটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি সামিউল, সম্পাদক শ্রেয়া হোমিও চিকিৎসক নাসির উদ্দিনের মৃত্যুতে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের গভীর শোক প্রকাশ চন্দ্রকোনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মির্জা মোস্তফা

‘মিরপুরে হকারদের বসতে দেওয়া হবে না, তাদের জন্য বিকল্প ব্যবস্থা’

অনলাইন ডেস্ক / ২৫ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

মিরপুরের ফুটপাতে আর হকারদের বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তবে উচ্ছেদ হওয়া হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের জন্য বিকল্প স্থান ও হলিডে মার্কেটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) দুপুরে ডিএনসিসি প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের দাবিতে প্রশাসকের কাছে স্মারকলিপি দেন সংগঠনটির প্রতিনিধিরা।

বৈঠকে ডিএনসিসি প্রশাসক বলেন, হকাররাও সমাজের অংশ। তাদের জন্য নির্দিষ্ট স্থানে বসার ব্যবস্থা করা হবে। বিশেষ করে মিরপুর-১০, মিরপুর-১ ও উত্তরা এলাকায় বিকল্প জায়গা খোঁজা হচ্ছে। দ্রুতই তাদের সেখানে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হবে।

তিনি আরও জানান, হকারদের জন্য হলিডে মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। উচ্ছেদ হওয়া হকারদেরও এসব মার্কেটে ব্যবসার সুযোগ দেওয়ার চেষ্টা চলছে।

শফিকুল ইসলাম খান বলেন, বিকল্প কোনো স্থানে ৩০০ থেকে ৫০০ দোকান বসানোর ব্যবস্থা করা গেলে সেখানে ক্রেতাদেরও সমাগম হবে। এতে হকারদের ব্যবসা ভালো হওয়ার পাশাপাশি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

ফুটপাত থেকে হকার উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, বাধ্য হয়েই অবৈধ স্থাপনা ও হকারদের উচ্ছেদ করতে হয়েছে। কিছু সিন্ডিকেট ও হকারদের কারণে ফুটপাতের পাশাপাশি সড়কেরও বড় অংশ দখল হয়ে গিয়েছিল। ফলে সাধারণ মানুষের হাঁটাচলার কোনো জায়গা ছিল না।

তিনি বলেন, উচ্ছেদ অভিযানের পর মানুষ বুঝতে পেরেছেন, ফুটপাত তাদের চলাচলের জন্য। সাধারণ মানুষও এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তাই মিরপুর-১০ ও মিরপুর-১ নম্বর এলাকার ফুটপাতে আর হকারদের বসতে দেওয়া হবে না। তবে তাদের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প জায়গায় ব্যবসার সুযোগ তৈরি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category