• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ
দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের চৌদ্দগ্রামে বিল্লাল হত্যা: তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আসামিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই-ভিডিও ভাইরাল, আটক ৪ কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ চার মাসেই বাজিমাত ওসি সাজেদুলের, দাউদকান্দিতে ১.৮৪ লাখ ইয়াবা উদ্ধার বই এবং বৃক্ষপ্রেমী কুমিল্লার দেবিদ্বার এর ইউএনও অশোক বিক্রম চাকমা মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৫ নভেম্বর জাসাসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মালদ্বীপের বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনারের অংশগ্রহণ মাদকের বিরুদ্ধে লেখালেখিতে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সাংবাদিক ও কলামিস্ট মোঃ শাহজাহান বাশার

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা / ২৪ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর আদনান নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ৪ নভেম্বর) সকালে কলেজসংলগ্ন একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আদনান ভারতের জম্মু-কাশ্মীরের বাসিন্দা। তিনি ওই মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, গত ২ নভেম্বর রাতে হোস্টেল থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আদনান। এ ঘটনায় তাঁর মা ও কলেজ কর্তৃপক্ষ বুড়িচং থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ বিভিন্নভাবে তাঁকে খোঁজাখুঁজি করে পুলিশ।

এরই মধ্যে বুধবার সকালে কলেজসংলগ্ন পুকুরে তাঁর মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের সদস্য ও কলেজ কর্তৃপক্ষ মরদেহটি শনাক্ত করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লুৎফুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category