• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

লালমনিরহাটের বাউরা পুনমচাঁদ ভুতুরিয়া কলেজের শিক্ষার্থীদের মাঝে অগ্নি নির্বাপন ও সচেতনতামূলক মহড়া

আব্দাহিয়ুর রহমান আপেল, নিজস্ব প্রতিবেদক / ৩৩ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

লালমনিরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলের এক ঐতিহ্য এবং জেলার স্বনামধন্য বিদ্যাপীঠ বাউরা পুনমচাঁদ ভুতুরিয়া কলেজের শিক্ষার্থীদের অগ্নি নির্বাপন ও তাৎক্ষণিক করণীয় বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

জেলার পাটগ্রাম ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্স এর অধিনায়ক নারায়ণ চন্দ্র বর্মার নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অর্ধ দিবস ব্যাপী এ কার্যক্রমে অংশগ্রহণ করে পাশ শতাধিক শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান ও প্রদর্শনী দেখান। প্রদর্শনী শুরুর পূর্বে কলেজের অধ্যক্ষ জনাব মোঃ বশিরুল ইসলাম আকন্দ প্রদর্শনী ও মহড়ার উদ্বোধন ঘোষণা করেন। ঘন্টাখানেক ব্যাপী মহড়া ও প্রদর্শনী শেষে বিভিন্ন শিক্ষার্থীদের কে প্রাক্টিক্যালি কিভাবে অগ্নি নির্বাপন মোকাবেলা করতে হয় তা হাতে-কলমে শিখানো হয় এবং প্রয়োজনীয় তাৎক্ষণিক করনীয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান দান করা হয়।

মহড়া ও প্রদর্শনী শেষে কলেজের অধ্যক্ষ জনাব বশিরুল ইসলাম আকন্দ তার প্রতিক্রিয়া বলেন – আমাদের কলেজ বরাবরই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা সহ অন্যান্য প্রশিক্ষণ প্রদানের ব্যাপারে দীর্ঘদিন থেকে তৎপর ছিলো এবং এখনো অব্যাহত রয়েছে। পাটগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্তৃপক্ষ আজকে আমাদের কলেজে পাঁচ শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে যে প্রশিক্ষণ ও মহড়া প্রদান করলেন তা অন্ততপক্ষে দুর্ঘটনা প্রতিরোধের ক্ষেত্রে অনেকটাই ভূমিকা রাখবে এবং অগ্নি নির্বাপন সম্পর্কে ছাত্র-ছাত্রীরা তাদের এলাকাবাসীদেরকেও সচেতন করার ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

এভাবে যদি প্রতিটা প্রতিষ্ঠান সামাজিক সচেতনতা মূলক কাজগুলো শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মধ্যে প্রচারের ব্যবস্থা করে তাহলে বাংলাদেশের অগ্নি নির্বাপনের মত কঠিন কাজগুলো খুব সহজেই মোকাবেলা করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। এজন্য আমি প্রশিক্ষণ প্রদানকারীদের আমার কলেজের পক্ষ থেকে এবং কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category