• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

বন্ধ বিয়ে ও তালাক, কর্মবিরতিতে নিকাহ রেজিস্ট্রাররা

অনলাইন ডেস্ক / ২৯ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বর্তমান কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের নিজ নিজ এলাকা বহাল রাখার দাবিতে এবং নতুন করে একাধিক রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এতে দুই জেলাজুড়েই বন্ধ রয়েছে বিয়ে ও তালাকের সকল কার্যক্রম।

সোমবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে জেলার ৪৫টি ইউনিয়ন ও চারটি পৌরসভার সকল নিকাহ রেজিস্ট্রার অংশ নেন। একই দাবিতে ঝিনাইদহেও জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির ব্যানারে পৃথকভাবে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, আইন মন্ত্রণালয় লাইসেন্সে থাকা এলাকার বিভাজন করে প্রতি ইউনিয়নে তিনজন, প্রতিটি পৌর ওয়ার্ডে একজন এবং সিটি করপোরেশনে প্রতি ওয়ার্ডে তিনজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের একটি প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক ও হঠকারী’ আখ্যা দিয়ে বক্তারা জানান, বর্তমানে কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের অধীনেই ইউনিয়নে বার্ষিক বিয়ের সংখ্যা এবং নগদ মোহরের পরিমাণ কম থাকায় তারা দীর্ঘদিন ধরে আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে নতুন করে লোক নিয়োগের কোনো ধরনের যৌক্তিকতা নেই। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি কাজী সেতাউর রহমান, সাধারণ সম্পাদক কাজী আব্দুল বারী, নির্বাহী সভাপতি কাজী মোজাম্মেল হক এবং পৌরসভার কাজী দুরুল আলমসহ জেলার অন্যান্য ইউনিয়ন ও পৌরসভার নিকাহ রেজিস্ট্রাররা এ সময় উপস্থিত ছিলেন।

অন্যদিকে, একই দিনে ঝিনাইদহেও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কলম বিরতি পালন করেন নিকাহ রেজিস্ট্রাররা। সেখানে বক্তারা বলেন, বর্তমানে দেশের প্রতিটি ইউনিয়নে একজন করে নিকাহ রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন। তবে নতুন করে প্রতিটি ইউনিয়নে আরও দুজন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে একই এলাকায় একাধিক নিকাহ রেজিস্ট্রারের মধ্যে প্রতিযোগিতা বাড়বে। এতে পুরোনো ও নতুন উভয় শ্রেণির নিকাহ রেজিস্ট্রার আর্থিক সংকটে পড়বেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category