• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ্রের মামলায় আসামিদের গ্রেপ্তারের নির্দেশ, প্রতিবেদন দাখিলের আদেশ আদালতের ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ যবিপ্রবিতে গাজীপুর জেলা অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মোঃ খলিলুর রহমানের বাণী: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান জকসুতে নির্বাচিত নারী সদস্যদের দেয়া বড় বড় প্রতিশ্রুতির নেই কোন দৃশ্যমান বাস্তবায়ন, ক্ষোভ প্রকাশ সাধারণ শিক্ষার্থীদের কৃষক লীগ নেতা ও ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৬ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতারের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ভারতের পশ্টিমবঙ্গে সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার মক্কার আকাশে আবারও শত্রু ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের ১০ দিনে চার নির্বাচনে ধাক্কা খেল ইসরায়েল, কঠিন সমীকরণে নেতানিয়াহু ফিলিপাইনকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে ভারত

​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ

হালিম সৈকত, (তিতাস) কুমিল্লা / ৩০ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

​কুমিল্লার তিতাস উপজেলায় কুরআন-সুন্নাহর পরিপন্থী কর্মকাণ্ড ও কথিত পীরের নানা অনাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে দক্ষিণ বলরামপুর প্রাইমারী স্কুলসংলগ্ন পুকুরপাড়ে এলাকার সর্বস্তরের তৌহিদী জনতা ও ওলামায়ে কেরামের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​বিক্ষোভ সমাবেশে বক্তাদের বক্তব্য ও অভিযোগ:
​বলরামপুর গ্রামের সর্বস্তরের তৌহিদী জনতা ও ওলামায়ে কেরামের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন আব্দুর রব ভূইয়া। তিতাস উপজেলা উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মুফতি নূরুল ইসলাম নদভী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কাপাশকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় সমাবেশে আরও জোরালো বক্তব্য রাখেন মাওলানা মীর তফাজ্জল হোসেন, মাওলানা ইউসূফ জামিল, মাওলানা তৌফিক খন্দকার এবং ইসলামী যুব আন্দোলন তিতাস উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।

​সমাবেশে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মাসুদ উদ্দিন পাপ্পু, ইসলামী ছাত্র আন্দোলন পশ্চিম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবু বকর ও শামীম ভূইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ অংশ নেন।

​বক্তারা স্থানীয় মুকবুল হোসেনকে ‘কথিত পীর’ ও ‘ভণ্ড’ হিসেবে আখ্যায়িত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের সুনির্দিষ্ট অভিযোগগুলোর মধ্যে রয়েছে:
মুকবুল হোসেন পবিত্র কুরআন ও সুন্নাহর বিধানের বাইরে গিয়ে নানা ধরনের শিরকি কর্মকাণ্ড পরিচালনা করছেন।

​ওরশের নামে অপসংস্কৃতি: ওরশের নামে এলাকায় ভণ্ডামি ও অনৈসলামিক কার্যকলাপ চালানো হচ্ছে। নামাজ ও হাদিসের বিরুদ্ধে আপত্তিকর কথাবার্তা বলা হচ্ছে।
​বক্তারা অভিযোগ করেন যে, মুকবুল হোসেনের দরবারে নারীরা এসে তাকে সিজদা করছেন, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ ও গুরুতর অপরাধ।

​বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড তিতাসের মাটিতে বরদাশত করা হবে না। অবিলম্বে এসব বিতর্কিত কার্যক্রম বন্ধ করে তাকে সঠিক দ্বীনের পথে ফিরে আসার আহ্বান জানান তারা।

​অন্যদিকে, বিক্ষুব্ধ জনতার আনীত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মুকবুল হোসেন। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “আমি নামাজ, রোজা, কুরআন ও হাদিসের বিরুদ্ধে নই। আমি নিয়মিত নামাজ আদায় করি; তবে অসুস্থতার কারণে মসজিদে যাওয়া হয় না। সিজদা কেবল মহান আল্লাহ পাকের জন্যই নির্ধারিত, কেউ আমাকে সিজদা করবে কেন? আমি কোনো ইসলামবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত নই। আল্লাহ সকলকে হেফাজত করুন।”

​এলাকায় ধর্মীয় মূল্যবোধ রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় সচেতন মহল বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category