• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

প্রথম উইকেটকিপার হিসেবে লিটন দাসের বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক / ২৭ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ম্যাচের ফল বাংলাদেশের পক্ষে আসুক বা না আসুক, জোহানেসবার্গ টেস্ট লিটন দাসের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।  গত সোমবার (১৬ নভেম্বর) টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করেছেন লিটন।

সেদিন ছিল তার মেয়ে আনাইরা দাসের জন্মদিন। সেঞ্চুরি পূরণের পর পকেট থেকে চিরকুট বের তা মেয়েকে উৎসর্গ করেছেন।

আজ (১৮ নভেম্বর) তো বিশ্বরেকর্ডই হয়ে গেল লিটনের। টেস্টের ১৪৯ বছরের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ৮টি ডিসমিসালের কীর্তি গড়লেন তিনি।

জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ করেছে। লিড নিয়েছে ১৫৭ রানের। স্বাগতিকদের ১০ ব্যাটারের ৮ জনকেই আউট করতে অবদান রেখেছেন লিটন।

গত দুই দিন দক্ষিণ আফ্রিকার ৬ ব্যাটার মার্কেস অ্যাকারম্যান, জুবাইর হামজা, ম্যাথু ব্রিটজকে, উইয়ান মুল্ডার, মার্কে ইয়ানসেন ও সাইমন হার্মারের ক্যাচ নিয়েছিলেন লিটন। আজ আরো ২ ব্যাটার রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদাকে স্টাম্পড করেছেন তিনি।

এর মধ্য দিয়ে লিটন ছাড়িয়ে গেছেন পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকব ও জশুয়া ডা সিলভাকে। এত দিন এই পাঁচ উইকেকিপারের টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ডিসমিসালের রেকর্ড ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category