• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ
দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ১৩ কুমিল্লায় বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনা বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সাজেকে সড়ক অবরোধে আটকে পড়ল চিকিৎসাসেবা, প্রসূতি নারীর মৃত্যু ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ইপিজেড ৩৯ নং ওয়ার্ডের নিউমুরিংয়ে প্রথমবারের মতো উন্মুক্ত দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন আন্তঃ একাডেমি কাপ ফুটবলের উদ্ধোধনী ম্যাচে জিতেছে আইয়ুব এর এ দল ও সোহানের সি দল যবিপ্রবিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই সিদ্ধান্ত কার্যকর

ইপিজেড ৩৯ নং ওয়ার্ডের নিউমুরিংয়ে প্রথমবারের মতো উন্মুক্ত দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নিউমুরিংয়ে স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো উন্মুক্ত দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রাত ৯টা ৩০ মিনিটে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিউল আলম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কাউন্সিলর ৩৭ নং ওয়ার্ড ও বন্দর থানা জামায়াতের নায়েবে আমীর

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ শাহেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং স্পোর্টিং ক্লাবের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তাঁরা আরও বলেন, যুবসমাজকে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ টুর্নামেন্টের মাধ্যমে নিউমুরিং এলাকার তরুণদের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়বে এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

আয়োজনে: স্পোর্টিং ক্লাব
স্থান: নিউমুরিং, ৩৯ নং ওয়ার্ড, ইপিজেড, চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category