• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা

অনলাইন ডেস্ক / ২৬ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, সিরামিক, প্লাস্টিক, পাট ও পাটজাত পণ্যের জন্য দেশটির বাজারে বড় সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ঘানার হাইকমিশনার প্রফেসর কোয়াসি অবিরি-ডানসো।

বুধবার (১৮ নভেম্বর) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে ঘানার হাইকমিশনার জানান, বাংলাদেশ ও ঘানার মধ্যে বর্তমানে বছরে মাত্র ৩৫ থেকে ৪০ লাখ ডলারের বাণিজ্য হয়। দুই দেশের অর্থনৈতিক সক্ষমতা ও বাণিজ্যিক সম্ভাবনার তুলনায় এ পরিমাণ খুবই কম। বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়ার (এএফসিএফটিএ) সদর দপ্তর ঘানায় অবস্থিত। ফলে দেশটির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পারলে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য পুরো আফ্রিকার বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি হবে।

এ সময় এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে শীর্ষ বাণিজ্য সংগঠনগুলোর নিয়মিত তথ্য বিনিময়, সরাসরি ও অনলাইন বৈঠক এবং সম্ভাব্য ব্যবসায়িক অংশীদার খুঁজে বের করার উদ্যোগ নিতে হবে। এ জন্য দুই দেশের ব্যবসায়িক সংগঠনগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও জোরদার করা জরুরি।

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, সিরামিক, প্লাস্টিক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ঘানায় রপ্তানির উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে উঠলে এসব সম্ভাবনাকে বাস্তব বাণিজ্যে রূপ দেওয়া সম্ভব।

উল্লেখ্য, ঘানা বিশ্ববাজারে স্বর্ণ ও কোকো বীজের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ।

বৈঠকে এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, ঘানা হাইকমিশনের মিনিস্টার-কাউন্সেলর (পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক) সাকরাতা লামিনি ইদ্রিসু, মিনিস্টার-কাউন্সেলর মুনিরু কাদিরি এবং অনারারি কনসুলের বিশেষ সহকারী আরপো খান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category