• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

হালিশহরে পেশাজীবী ফুটবলে চ্যাম্পিয়ন নিউ স্টার ফুটবল একাডেমি রানার্স আপ নিউ সূর্য তরুণ সংঘ

ক্রীড়া ডেস্ক: / ১৩৪ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

নগরীর দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ডে প্রাক্তন ও বর্তমান ফুটবলারদের উদ্যোগে গার্মেন্টস শিল্প শ্রমিকদের পেশাজীবী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে ১ – ০ গোলে নিউ সূর্য তরুণ সংঘ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোনা বাসির নিউ স্টার ফুটবল একাডেমি খেলার শুরুতে ১০ মিনিটের সময় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া হেলাল ১ মাত্র গোলটি করেন।
১৫ নভেম্বর,শুক্রবার বিকেলে সিডিএ বালুর মাঠে ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ইপিজেড থানা বিএনপি সভাপতি সরফরাজ কাদের রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন। এসময় তিনি উভয় টিমের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন এবং ফুটবলে শুট করে সূচনা করেন।

বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার ও সংগঠক শরীফ মাহাবুবুল হকের পরিচালনায় উদ্ধোধনী সভায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক মোঃ মিজানুর রহমান পারুল, মোঃ রাশেদুজ্জামান রাসেল, সাবেক ফুটবলার আনিসুর রহমান আনিস, মোঃ আলী নূর, যুবদলের মোঃ সাইফুর রহমান রনি, সাদ্দাম হোসেন সাবা, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড় মোঃ আব্দুর রহিম, মোঃ সাদ্দাম হোসেন ।
ফিফা রেফারি নয়ন বড়ুয়া জয় ও মোঃ ওয়াহিদুল আলম, আমির খন্দকারের সমন্বয়ে পরিচালিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও দঃহাঃফুটবল একাডেমির উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, পরিচালক ও মানবাধিকার সংগঠক মোঃখলিলুর রহমান হাওলাদার, সাবেক ফুটবলার মোঃ জাহাঙ্গীর আলম, স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা, আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মামুন, মোঃ ওমর ফারুক,মোঃ জাহিদ হোসেন রুবেল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের হেলাল উদ্দিন, সেরা কিপার জাকির হোসেন এবং সেরা সু-শৃংখল দলের পুরস্কার লাভ করে নিউ আনন্দ ক্লাব, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা ও রানার্স আপ টিম ট্রফি সহ নগদ ১০হাজার টাকা এবং ফাইনালে অংশ গ্রহণ করা সকল ফুটবলারদের ব্যাক্তিগত পদক বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category