• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
মনোহরগন্জে সরকারি প্রকল্পের সাইটে টাকা আদায়ের অভিযোগ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ফয়সালের বিরুদ্ধে! চীনকে চাপে রাখতে কৌশলগত জাল বুনছে ভারত-জাপান পোশাকশ্রমিকদের মজুরি চূড়ান্ত করতে আবারও বসছে বোর্ড গোপালগঞ্জে ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের হিসাব তলব জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল ১৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন কুমিল্লায় দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ৪২ হাজার টাকা নিয়েও কাজ হয়নি, ফেরত চাইলে অনৈতিক প্রস্তাব শরীয়তপুরে স্বাস্থ্য অফিস থেকে রাতে ব্যান্ডেজ বিক্রির অভিযোগ

সীতাকুণ্ডে পিএফজির কার্যক্রম পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দল, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় প্রশংসা

চট্টগ্রাম সীতাকুণ্ড প্রতিনিধি / ২৪ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), ওয়েভ ও ওয়াইপিএজির কার্যক্রম পরিদর্শন করেছেন ব্রিটিশ হাইকমিশনের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) প্রতিনিধি দল।

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সীতাকুণ্ড পৌরসভা হলরুমে পিএফজি, ওয়েভ ও ওয়াইপিএজি সীতাকুণ্ড ইউনিটের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রতিনিধি দলের সদস্যরা।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ঢাকা ক্লাস্টারের অধীন মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্টেবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মতবিনিময় সভায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর নাজমুন নাহার নুর লুবনার সার্বিক সহযোগিতায় স্বাগত বক্তব্য দেন পিস অ্যাম্বাসেডর শামসুল আলম আজাদ।

সভায় বক্তব্য দেন ব্রিটিশ হাইকমিশনের এফসিডিও প্রতিনিধি দলের সদস্য লুইস বেইনন, উইল টেইলর, তাসনিম সিদ্দিক ও বিশ্বজিৎ দেব। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ ও ফিল্ড কো-অর্ডিনেটর মাইনুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিএফজি কো-অর্ডিনেটর নাছির উদ্দিন অনিক, পিস অ্যাম্বাসেডর মাসুদা খায়ের, মো. খাইয়ুম, শামীম আক্তার লাভলী, ওয়েভ কো-অর্ডিনেটর মেহেরুন্নেসা নার্গিস, পিএফজি সদস্য সঞ্জয় চৌধুরী, জাহেদুল ইসলাম বিটু, তপন মজুমদার, সিনিয়র সদস্য রেজাউল করিম বাহার, ওয়েভের সহ-সভাপতি লিপি, ওয়াইপিএজি কো-অর্ডিনেটর ফরহাদ হোসেন রিফাত, জয়েন্ট কো-অর্ডিনেটর শিউলি আক্তারসহ সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

মতবিনিময় সভায় ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সদস্য লুইস বেইনন ও উইল টেইলর সীতাকুণ্ডে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি, ওয়েভ ও ওয়াইপিএজির ভূমিকার প্রশংসা করেন। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ এবং সম্প্রীতি বজায় রাখার উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।

এ সময় প্রতিনিধি দলের সদস্যরা সীতাকুণ্ডের মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও শান্তি, সহাবস্থান ও সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি সীতাকুণ্ডসহ দেশের ৭৪টি উপজেলায় পিএফজির কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক বিভেদ দূর করে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category