• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমলো, হরতাল প্রত্যাহার

অনলাইন ডেস্ক / / / ১১৫ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নন-এসি বাস ভাড়া ৫০ টাকা এবং এসি বাস ভাড়া ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার বিশেষ ব্যবস্থা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘোষণার পর হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। জেলা প্রশাসক জানান, নতুন ভাড়া সোমবার (১৮ নভেম্বর) থেকে কার্যকর হবে। এ সময় বাস মালিকরাও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫০ টাকা এবং এসি বাসের ভাড়া ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, অন্যান্য রুটের সিএনজিচালিত বাস ভাড়া নির্ধারণে কমিটি গঠন করা হবে।”

বাস ভাড়া কমানোর ঘোষণার পর সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।

তিনি বলেন, “জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন যে, বাস ভাড়া ৫০ এবং ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। আমরা এ ঘোষণা গ্রহণ করছি এবং আন্দোলনের মাধ্যমে এই অর্জনকে জনগণের বিজয় বলে মনে করছি।”

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম গত ২৭ অক্টোবর থেকে বাস ভাড়া কমানোর দাবিতে টানা নয়টি কর্মসূচি পালন করে। এর মধ্যে লিফলেট বিতরণ, মিছিল, সমাবেশ ও মশাল মিছিল উল্লেখযোগ্য। তারা নন-এসি বাস ভাড়া ৪৫ টাকা এবং এসি বাস ভাড়া ৬৫ টাকা করার দাবি জানিয়ে আসছিল।

বাস ভাড়া কমানোর দাবিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও সমর্থন জানায়। তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। বেশ কয়েক দফা বৈঠকের পর শনিবার ভাড়া কমানোর বিষয়ে সিদ্ধান্ত আসে।

রোববার অর্ধদিবস হরতাল সফল করার জন্য নারায়ণগঞ্জ শহরে দিনভর প্রচারণা চালায় ফোরামটি। তবে, সন্ধ্যায় জেলা প্রশাসকের ঘোষণার পর তারা হরতাল থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category